Advertisement
E-Paper

রাজধানীতে ফিরছে ক্রিকেট, বিজয় হজারের নকআউট পর্বের খেলা হবে দিল্লিতে

আগামী ৭ মার্চ থেকে নকআউট পর্বের খেলা শুরু হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩০
অরুণ জেটলি স্টেডিয়াম।

অরুণ জেটলি স্টেডিয়াম। ফাইল ছবি

চলতি বিজয় হজারে ট্রফির নকআউট পর্বের খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম এবং পালাম মাঠে। আগামী ৭ মার্চ থেকে নকআউট পর্বের খেলা শুরু হবে। এ বিষয়ে সমস্ত রাজ্য সংস্থাকে চিঠি পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড

এখন ভারতের ছ’টি কেন্দ্রে জৈব সুরক্ষা বলয়ে বিজয় হজারে ট্রফির খেলা অনুষ্ঠিত হচ্ছে। দিল্লির দুটি কেন্দ্রেও ক্রিকেটারদের জন্য জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা হবে। মোট ছ’টি গ্রুপ তৈরি করে খেলা হচ্ছে। পাঁচটি এলিট গ্রুপ এবং একটি প্লেট গ্রুপ।

বোর্ডের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা হবে ৭ মার্চ। ৮ এবং ৯ মার্চ হবে কোয়ার্টার ফাইনালের খেলা। দুটি সেমিফাইনাল খেলা হবে ১১ মার্চ। এরপর ১৪ মার্চ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

ভারতের মাটিতে এটি দ্বিতীয় ঘরোয়া টুর্নামেন্ট। এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। করোনার কারণে রঞ্জি ট্রফি বাতিল হয়ে যাওয়াতেই বিজয় হজারে অনুষ্ঠিত হচ্ছে।

Vijay Hazare trophy Feroz Shah Kotla
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy