Advertisement
E-Paper

সন্তান জন্মের পর প্রথম বার প্রকাশ্যে এলেন ‘বিরুষ্কা’, খুশি অনুরাগীরা

সন্তান জন্মের পর নিরাপত্তা বাড়িয়ে দিয়েছিলেন এই সেলিব্রিটি দম্পতি। সংবাদ মাধ্যমকে অনুরোধ করেছিলেন তাঁদের মেয়ের ছবি না তুলতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৩:০১
বান্দ্রায় একসঙ্গে বিরুষ্কা। ছবি টুইটার

বান্দ্রায় একসঙ্গে বিরুষ্কা। ছবি টুইটার

সন্তানের জন্ম হওয়ার পরে প্রথম বার প্রকাশ্যে এলেন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। গত ১১ জানুয়ারি কন্যা সন্তান হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কোহালি। তারপর বৃহস্পতিবারই তাঁদের প্রথম একসঙ্গে দেখা গেল। তবে তাঁদের মেয়েকে দেখা যায়নি।

এদিন মুম্বইয়ের বান্দ্রায় এই সেলিব্রিটি দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছে। কোহালি ছিলেন আপাদমস্তক কালো পোশাকে ঢাকা। চোখে কালো সানগ্লাসের পাশাপাশি মুখে মাস্ক ছিল। ক্যামেরার সামনে আঙুল তুলে পোজ দিতেও দেখা যায় তাঁকে।

অনুষ্কার পরনে ছিল ডেনিম শার্ট এবং ডেনিম জিন্স। পাশে কালো রংয়ের সাইড ব্যাগ। তাঁরও মুখে মাস্ক ছিল। ক্যামেরার সামনে পোজ দিলেও নিজেদের সুরক্ষা নিয়ে কোনও রকম আপস করতে চাননি তাঁরা।

উল্লেখ্য, সন্তান জন্মের পর নিরাপত্তা বাড়িয়ে দিয়েছিলেন এই সেলিব্রিটি দম্পতি। সংবাদমাধ্যমকে অনুরোধ করেছিলেন তাঁদের মেয়ের ছবি না তুলতে। আশ্বাস দিয়েছিলেন, সময়মতো ছবি তাঁরা ঠিক পেয়ে যাবেন। সেই আশ্বাস পূরণ হওয়ার অপেক্ষায় ভক্তরা।

Virat Kohli Anushka Sharma Virushka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy