Advertisement
E-Paper

ভিসা সমস্যায় দলের সঙ্গে যেতে পারলেন না গ্লেন

দলের সঙ্গে হংকংয়ের ফ্লাইটে ওঠা হল না কর্নেল গ্লেনের। ভিসা সমস্যায় মুম্বই এয়ারপোর্ট থেকেই ফিরতে হল তাঁকে। শনিবার পুণে থেকে আই লিগের ম্যাচ খেলে সরাসরি মুম্বই এয়ারপোর্টে যেতে হয়েছিল মোহনবাগানকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৬ ১১:২৬

দলের সঙ্গে হংকংয়ের ফ্লাইটে ওঠা হল না কর্নেল গ্লেনের। ভিসা সমস্যায় মুম্বই এয়ারপোর্ট থেকেই ফিরতে হল তাঁকে। শনিবার পুণে থেকে আই লিগের ম্যাচ খেলে সরাসরি মুম্বই এয়ারপোর্টে যেতে হয়েছিল মোহনবাগানকে। ২ ফেব্রুয়ারি চিনের জিনানে শ্যানডং লুনেংয়ের বিরুদ্ধে খেলতে হবে সবুজ-মেরুনকে। তার আগে আই লিগের ম্যাচ খেলতে না চাইলেও বাধ্য হয়েই খেলতে হয়েছে। পুণেতে শিবাজিয়ান্সকে ২-০ গোলে হারিয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে চিনের উদ্দেশ্যে উড়ে গিয়েছে দল। কিন্তু মুম্বই এয়ারপোর্টে গিয়ে জানা যায় দলের সঙ্গে যেতে পারছেন না দলের অন্যতম স্ট্রাইকার কর্ণেল গ্লেন। তাঁর ভিসা নিয়ে দেখা দিয়েছে জটিলতা।

যা খবর ২ ফেব্রুয়ারি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলা হচ্ছে না কর্নেলের। তাঁকে ফিরে আসতে হচ্ছে কলকাতায়। পরে যাওয়ারও সম্ভবনা প্রায় নেই। প্রথম ম্যাচে ঘরের মাঠে ট্যাম্পাইন রোভার্সকে ৩-১ গোলে হারিয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করেছে কলকাতার দল। এবার অ্যাওয়ে ম্যাচেও ভাল ফলের লক্ষ্যেই নামবে সঞ্জয় সেনের ছেলেরা। কিন্তু গ্লেনের না থাকা দলের জন্য বড় ধাক্কা। আগের ম্যাচে তিন গোলের মধ্যে একটি গোল ছিল তাঁরও। যদিও সনি নর্ডি গোলের মধ্যে রয়েছেন। আই লিগের ম্যাচে শিবাজিয়ান্সের বিরুদ্ধে জোড়া গোলও করেছেন। গ্লেনহীন মোহনবাগানের এখন সনিই ভরসা।

আরও খবর

Advertisement

ঘরের মাঠে ইস্টবেঙ্গলের হারের দিন অ্যাওয়ে ম্যাচ জয় মোহনবাগানের

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy