Advertisement
E-Paper

কোহলী-উইলিয়ামসনের সম্পর্ক কেমন, জানালেন ভি ভি এস লক্ষ্মণ

দুজনের অধিনায়কত্ব ও তরুণদের সুযোগ দেওয়ার মানসিকতার কথা বলতে গিয়ে মহেন্দ্র সিংহ ধোনি ও ব্রেন্ডন ম্যাকালামের কথাও উল্লেখ করেছেন লক্ষ্মণ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৪:৩০
বিরাট কোহলী ও কেন উইলিমাসনে মজে রয়েছেন ভি ভি এস লক্ষ্মণ।

বিরাট কোহলী ও কেন উইলিমাসনে মজে রয়েছেন ভি ভি এস লক্ষ্মণ।

দুজনেরই ব্যাটের দিকে তাঁদের দল তাকিয়ে থাকে। দুজনেই অধিনায়ক হিসেবে দলকে জেতানোর জন্য মাঠে নামেন। বাইশ গজের যুদ্ধে দুজনের মানসিকতা ভিন্ন হলেও জেতার জন্যই মাঠে নামেন। তাই বিরাট কোহলী ও কেন উইলিয়ামসনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ ও আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বলে ব্যাখ্যা করলেন ভি ভি এস লক্ষ্মণ।

লক্ষ্মণ বলেন, “আমার ধারণা ওরা প্রতিযোগী নয়। বিরাট ও উইলিয়ামসন একে অন্যের সাফল্য নিয়ে হিংসা করে না। বরং প্রশংসা করে। দুজন একে অন্যকে সম্মান করে। এই কারণে ওরা দুজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ ও আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। তাই এই দুই ক্রিকেটার শুধু নিজের দেশে সীমাবদ্ধ নয়। ওদের কীর্তি গোটা ক্রিকেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।”

দুজনের অধিনায়কত্ব ও তরুণদের সুযোগ দেওয়ার মানসিকতার কথা বলতে গিয়ে মহেন্দ্র সিংহ ধোনি ও ব্রেন্ডন ম্যাকালামের কথাও উল্লেখ করেছেন লক্ষ্মণ। তিনি বলেন, “ধোনি ও ম্যাকালাম অধিনায়কত্ব ছাড়ার পর থেকে বিরাট ও উইলিয়ামসন দলকে দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে গিয়েছে। একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে। সেটা ভারত ও নিউজিল্যান্ডকে দেখলেই বোঝা যায়।”

India Virat Kohli New Zealand Indian Cricket team kane williamson VVS Laxman India Vs New Zealand ICC World Test Championship World Test Championship WTC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy