Advertisement
E-Paper

বক্সিংয়ে বিশ্বসেরা সুইটির জন্য মুখ্যমন্ত্রী মমতার শুভেচ্ছাবার্তা

বিশ্ব বক্সিংয়ে শনিবার নীতু ঘাঙ্ঘাসের পর সোনা জীতেছেন ভারতের সুইটি বোরা। টুইট করে তাঁকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ২৩:৫৬
A Photograph of Saweety Boora

বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন ভারতের সুইটি বোরা। ফাইল ছবি।

শনিবার, বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন ভারতের সুইটি বোরা। তার পরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে টুইট করে শুভেচ্ছা জানালেন।

মুখ্যমন্ত্রী তাঁর টুইটে লিখেছেন, “আপনি মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৮১ কেজি বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে পুরো ভারতবর্ষকে গর্বিত করেছেন। আপনার সমস্ত ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য অনেক শুভকামনা রইল।”

শনিবার বিশ্ব বক্সিংয়ে নীতু ঘাঙ্ঘাসের পর সোনা জিতেছেন সুইটি বোরা। লাইট হেভিওয়েট (৮১ কেজি) বিভাগে তিনি হারান চিনের ওয়াং লিনাকে। ফলে শনিবার যে দুই ভারতীয় বক্সার ফাইনালে উঠেছিলেন, দু’জনেই সোনা জেতেন। ভারতের সপ্তম বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন সুইটি।

খেলাধুলোর পাশাপাশি হরিয়ানার হিসারের মেয়ে এক সময় যোগ দিয়েছিলেন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতে। রাজস্থানের দৌসাতে কংগ্রেস নেতা রাহুলের মিছিল পৌঁছনোর পর স্বামী দীপক হুডাকে সঙ্গে নিয়ে সেই যাত্রায় পা মেলাতে দেখা গিয়েছিল সুইটিকে। বক্সিংয়ের ঘুষি মারার ভঙ্গিতে ছবিও তুলেছিলেন দু’জনে।

boxing Saweety Boora Mamata Banerjee gold
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy