Advertisement
E-Paper

ক্যাপ্টেন জীব

ইউরোপ বনাম এশিয়া, গল্ফের মহাযুদ্ধে এশিয়াকে এ বার নেতৃত্ব দেবেন ভারতীয় গল্ফের অন্যতম তারকা জীব মিলখা সিংহ। অন্য দিকে, ইউরোপের নেতা নির্বাচিত জীবেরই প্রাণের বন্ধু ডারেন ক্লার্ক। তবে দুই বন্ধু জানিয়ে দিয়েছেন, আগামী ১৫-১৭ জানুয়ারি কুয়ালা লামপুরের যুদ্ধে বন্ধুত্ব মাঝখানে আসবে না। কারণ দু’জনেই নিজের নিজের টিমকে জেতাতে মরিয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৪

ইউরোপ বনাম এশিয়া, গল্ফের মহাযুদ্ধে এশিয়াকে এ বার নেতৃত্ব দেবেন ভারতীয় গল্ফের অন্যতম তারকা জীব মিলখা সিংহ। অন্য দিকে, ইউরোপের নেতা নির্বাচিত জীবেরই প্রাণের বন্ধু ডারেন ক্লার্ক। তবে দুই বন্ধু জানিয়ে দিয়েছেন, আগামী ১৫-১৭ জানুয়ারি কুয়ালা লামপুরের যুদ্ধে বন্ধুত্ব মাঝখানে আসবে না। কারণ দু’জনেই নিজের নিজের টিমকে জেতাতে মরিয়া। জীব এ দিন বলেছেন, ‘‘এশিয়ার ক্যাপ্টেন্সি করা বিরাট সম্মান। আমাদের টিমও দারুণ শক্তিশালী। ডারেনের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য মুখিয়ে আছি।’’ গত বছর থেকে চালু হয়েছে ইউরেশিয়া কাপ। এবং প্রথম মরসুমে ঐতিহাসিক ভাবে ১০-১০ ড্র হয়ে যায় লড়াই।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy