Advertisement
E-Paper

বোর্ডের কালো তালিকায় থাকা মাঠেই আইপিএল ফাইনাল! প্লে-অফের চার ম্যাচ আয়োজনের দৌড়ে আরও এক মাঠ

এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০ ম্যাচের সূচি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্লে-অফের চারটি ম্যাচ কোথায় হবে সেই সূচি এখনও জানানো হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:৪৪
cricket

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

কোথায় হবে আইপিএলের প্লে-অফের চার ম্যাচ? কোন মাঠে হবে এ বারের ফাইনাল? এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০ ম্যাচের সূচি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্লে-অফের চারটি ম্যাচ কোথায় হবে সেই সূচি এখনও জানানো হয়নি। জানা গিয়েছে, চার ম্যাচ আয়োজনের জন্য দৌড়ে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম ও রানার্স পঞ্জাব কিংসের ঘরের মাঠে নিউ চণ্ডীগড়।

‘ইন্ডিয়া টুডে’ এই খবর জানিয়েছে। কোথায় কোথায় প্লে-অফের ম্যাচ হবে তা নিয়ে আলোচনা করছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। এখনও কোনও মাঠ চূড়ান্ত হয়নি। তবে এই দুই মাঠই লড়াইয়ে এগিয়ে রয়েছে।

আইপিএলে সাধারণত গত বারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে পরের বারের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হয়। সেই যুক্তিতেই এ বার ফাইনাল হওয়ার কথা চিন্নাস্বামীতে। তবে গত বার চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুর উল্লাসের সময় চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। তার পর থেকেই চিন্নাস্বামী বোর্ডের কালো তালিকায় রয়েছে। এ বার আইপিএলের ম্যাচ আয়োজনের জন্য বোর্ডের বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হয়েছে কর্নাটক ক্রিকেট সংস্থা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।

Advertisement

তার পরেও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এ বার হয়নি। বোর্ডের শঙ্কা ছিল, উদ্বোধনী অনুষ্ঠানে বিপত্তি হতে পারে। তাই ফাইনাল সেখানে দেওয়ার আগে অনেক আলোচনা দরকার। পর পর ম্যাচ সেখানে আয়োজন করা যাবে কি না, দলগুলিকে রাখার ব্যবস্থা হবে কি না, সেগুলি দেখতে হবে। ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠান হয়। চিন্নাস্বামীতে সেটা আয়োজন করা সম্ভব হবে কি না, সে দিকেও খেয়াল রাখছে বোর্ড।

এ বারের আইপিএলে বেঙ্গালুরুতে পাঁচটি ম্যাচ খেলবে বেঙ্গালুরু। বাকি দু’টি হোম ম্যাচ রায়পুরে খেলবেন বিরাট কোহলিরা। অন্য দিকে পঞ্জাব কিংস তাদের চারটি হোম ম্যাচ খেলবে নিউ চণ্ডীগড়ে। শেষ তিনটি হোম ম্যাচ ধর্মশালায় খেলবেন শ্রেয়স আয়ারেরা। এখন দেখার, এই দুই মাঠেই আইপিএলের প্লে-অফের চারটি ম্যাচ বোর্ড দেয় কি না।

BCCI Play Offs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy