হকি ইন্ডিয়া লিগের নিলামে কদর পেলেন না ভারত অধিনায়কই। এ দিন সর্দার সিংহের দাম উঠল মাত্র ৫৮ হাজার মার্কিন ডলার। তাঁকে কেনে পঞ্জাব ওয়ারিয়র্স। জার্মানির মরিৎজ ফুয়ের্সতে লিগের সবচেয়ে দামি প্লেয়ার হয়ে নজির গড়লেন। কলিঙ্গ ল্যান্সার্স তাঁর জন্য খরচ করল ১ লক্ষ ৫ হাজার মার্কিন ডলার। আর এক জার্মান তারকা, স্ট্রাইকার ফ্লোরিয়ান ফুখসকে দবং মুম্বই কিনল ৯৬ হাজার মার্কিন ডলারে, যা তাঁর বেস প্রাইসের প্রায় পাঁচ গুণ। একই রকম দাম উঠল মিডফিল্ডার তোবিয়াস হাউকের। এমনকী ভারতের ড্র্যাগ ফ্লিকার রূপিন্দার পাল সিংহ (৬৮ হাজার), স্ট্রাইকার ধারণবীর সিংহরাও (৬০ হাজার) সর্দারের থেকে বেশি দাম পেলেন।