Advertisement
E-Paper

দি মারিয়া প্যারিসে

ছ’কোটি তিরিশ লক্ষ ইউরোর বিনিময়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে চার বছরের চুক্তিতে প্যারিস সাঁ জা-য় গেলেন অ্যাঞ্জেল দি মারিয়া। আর্জেনন্তিনীয় তারকা স্ট্রাইকারকে সই করানোর কথা এ দিন ঘোষণা করেছে ফ্রান্সের চ্যাম্পিয়ন দল।

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০৩:৫২

ছ’কোটি তিরিশ লক্ষ ইউরোর বিনিময়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে চার বছরের চুক্তিতে প্যারিস সাঁ জা-য় গেলেন অ্যাঞ্জেল দি মারিয়া। আর্জেনন্তিনীয় তারকা স্ট্রাইকারকে সই করানোর কথা এ দিন ঘোষণা করেছে ফ্রান্সের চ্যাম্পিয়ন দল। চুক্তির মেয়াদ ২০১৯-এর ৩০ জুন পর্যন্ত। সাতাশ বছরের ফুটবলার মেডিক্যাল করিয়ে প্যারিসে। বলেছেন, ‘‘প্যারিস সাঁ জার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগটা দ্বিতীয় বার জিতে ফ্রান্সে আনতে চাই।’’ গত বছর রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দি মারিয়া ফরাসি ফুটবলের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে দামি ফুটবলার হলেন। তাঁর চেয়ে ১০ লক্ষ ইউরো বেশি দাম ছিল শুধু এডিনসন কাভানির।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy