ওয়াংখেড়েতে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেই তারকাদের ভিড় জমে যায়। চাঁদের হাট দেখা যায় ভিভিআইপি বক্সে। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচও তার ব্যতিক্রম নয়। এ দিন দর্শকাসনে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মাকে। অভিনেত্রী-স্ত্রী আলিয়া ভট্ট এবং সন্তানকে নিয়ে খেলা দেখতে গিয়েছেন রণবীর কপূর। তাঁর পাশেই বসে থাকতে দেখা গিয়েছে বরুণ ধাওয়ানকে। রয়েছেন অভিনেতা অনিল কপূরও। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নেমেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে দাপট দেখিয়েছেন সঞ্জু স্যামসন।
রোহিত এই বিশ্বকাপের প্রচারদূত। ফলে বিভিন্ন ম্যাচেই তাঁকে হাজির থাকতে দেখা যাচ্ছে। তবে ধোনিও যে সেমিফাইনাল দেখতে চলে আসবেন সেটা কেউই ভাবতে পারেননি। বুধবার মুম্বইয়ে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের বিয়েতে স্ত্রী সাক্ষীকে নিয়ে হাজির থাকতে দেখা গিয়েছিল ধোনিকে। সেই বিয়ের নিমন্ত্রণ সেরেই ভারতের খেলা দেখতে চলে এসেছেন তিনি। উল্লেখ্য, ভারত ২০০৭-এ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ধোনির নেতৃত্বেই।
আপাতত চেন্নাই সুপার কিংসের অনুশীলনে ব্যস্ত ধোনি। কিছু দিন আগেই তাঁকে শিবিরে যোগ দিতে দেখা গিয়েছে। সেই শিবিরের ফাঁকেই সময় বার করে মুম্বইয়ে গিয়েছেন। শুক্রবারই তাঁর চেন্নাই ফিরে যাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
রোহিত ম্যাচের আগে মাঠে নেমেছিলেন। ওয়াংখেড়েতে খেলেই তিনি বড় হয়েছেন। আইপিএলেও খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। ম্যাচের আগে সঞ্চালক দীনেশ কার্তিক, অইন মর্গ্যানের সঙ্গে আড্ডা মারতে দেখা গিয়েছে তাঁকে। জড়িয়ে ধরেছেন কুলদীপ যাদবকে। মজা করেছেন ভারতের আরও কিছু ক্রিকেটারের সঙ্গে। পরে টিভিতে দেখা যায়, তিনি ভিভিআইপি বক্সে গিয়ে ধোনি এবং সাক্ষীর সঙ্গে গল্প করছেন।
সন্তানকে নিয়ে খেলা দেখছেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। ছবি: পিটিআই।
অনিলকে এর আগে ভারতের ম্যাচে দর্শকাসনে দেখা যায়নি। এ দিন সঞ্জু স্যামসন, ঈশান কিশনের প্রতিটি শটে তিনি উল্লাস করেছেন। একই ভাবে উল্লসিত হতে দেখা গিয়েছে রণবীর, আলিয়া এবং বরুণকেও। ভিভিআইপি বক্সে ছিলেন নীতা অম্বানী, তাঁর দুই পুত্রবধূ শ্লোক মেহতা এবং রাধিকা মার্চেন্টও।
খেলা দেখছেন (বাঁ দিক থেকে) বরুণ ধাওয়ান, অনিল কপূর এবং নীতা অম্বানী। ছবি: পিটিআই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের