Advertisement
E-Paper

কর্মরতদের যুগোপযোগী থাকতে শিখে নিতে হবে এআই-সহ অন্য প্রযুক্তি, কোথায় মিলবে সুযোগ?

এআই-এর মতো প্রযুক্তির নানা দিক নিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য সহযোগিতা করছে বিভিন্ন সরকারি সংস্থা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:৩৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বিভিন্ন সমীক্ষা বলছে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধু অভিজ্ঞ পেশাদার হলেই চলবে না। এমনকি শিক্ষাগত যোগ্যতাও তেমন গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হচ্ছে না। প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে দ্রুত বদলাচ্ছে কর্মক্ষেত্রের চাহিদাও। এত দিন একাধিক বিষয়ে দক্ষতা বৃদ্ধি করেও কোনও বিশেষ সুবিধা পাচ্ছেন না কর্মরতরা। বরং নিজেদের চাকরি বাঁচাতে কৃত্রিম মেধা-সহ অন্য যুগোপযোগী প্রযুক্তি সম্পর্কে অবগত হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থায় কর্মরতদের।

এআই-এর মতো প্রযুক্তির নানা দিক নিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য সহযোগিতা করছে বিভিন্ন সরকারি সংস্থা। শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে করানো হচ্ছে কৃত্রিম মেধার সার্টিফিকেশনের কোর্স। সার্টিফিকেশনের মাধ্যমে নয়া প্রজন্মের মতোই অভিজ্ঞ পেশাদারেরাও নিজেদের কাজের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হচ্ছেন। এর ফলে তাঁদের পদোন্নতির এবং বেতন বৃদ্ধির পথও প্রশস্ত হচ্ছে। তবে এই প্রযুক্তি সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি শুধু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরতদের জন্য প্রযোজ্য নয়। চিকিৎসা পরিষেবা বা অন্য ক্ষেত্রে কর্মরতদেরও বর্তমানে নিজেদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির প্রয়োজন রয়েছে। শুধু চাকরির নিরাপত্তা বা বেতন বৃদ্ধি নয়, প্রযুক্তির সুবিধা নিয়ে নানা কাজ স্বয়ংক্রিয় পদ্ধতিতে সহজেই করে নেওয়া সম্ভব হচ্ছে।

সরকারি সংস্থা

১। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি)

প্রতিষ্ঠানের তরফে সার্টিফায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসোসিয়েট কোর্স করানো হয়। মাত্র ২৪০ ঘণ্টা এই কোর্সের জন্য বরাদ্দ ফি ১০,০০০-১২,০০০ টাকা। শেখানো হয় পাইথন প্রোগ্রামিং, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা ভিস্যুয়ালাইজ়েশন-এর মতো বিষয়।

২। স্বয়ম এবং এনপিটিইএল পোর্টাল

কেন্দ্রীয় সরকারি এই পোর্টাল দু’টি বিনামূল্যে কৃত্রিম মেধা-সহ নানা বিষয়ে কোর্স করায়। এতে অর্থ বিষয়ক চিন্তাও দূর হবে কর্মরতদের। বিভিন্ন আইআইটি-র অধ্যাপকদের থেকেই শিখে নেওয়া যায় সমস্ত খুঁটিনাটি।

৩। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট

প্রতিষ্ঠান থেকে ইন্ডাস্ট্রিয়াল পাইথন প্রোগ্রামিং-এর খুঁটিনাটি জানা যায়। শেখা যায় ডেটা অ্যানালিটিক্স, ডিপ লার্নিং এবং মেশিন লার্নিংও।

শিক্ষা প্রতিষ্ঠান

১। আইআইটি রুরকি

প্রতিষ্ঠানের তরফে ইঅ্যান্ডআইসিটি-র তরফে অনলাইনেই কৃত্রিম মেধা বিষয়ক কোর্স করা যায়। পড়ুয়ারা পাইথন, ডেটা হ্যান্ডলিং, এআই মডেল ডেভেলপমেন্ট-সহ নানা বিষয়। শুধু নানা পাঠ্যসামগ্রীর মাধ্যমে নয়, বিভিন্ন প্রজেক্ট-এর মাধ্যমে শেখানো হয় কোর্সের খুঁটিনাটি।

২। আইআইটি মাদ্রাজ

আইআইটি মাদ্রাজের তরফেও করানো হয় ডেটা সায়েন্স এবং এআই বিষয়ক স্নাতকের বিএস কোর্স। পড়ুয়ারা অনলাইনেই কোর্সের বিষয়বস্তু সম্পর্কে অবগত হতে পারেন।

৩। আইআইটি দিল্লি

প্রতিষ্ঠানের তরফে করানো হয় মেশিন লার্নিং এবং কৃত্রিম মেধার সার্টিফিকেট কোর্স। কোর্সে যোগদানকারীরা ছ’মাস থেকে এক বছরের মধ্যেই দক্ষতা বৃদ্ধির সুযোগ পান।

এ ছাড়াও, দেশের বিভিন্ন আইআইটি কর্মরতদের জন্য মাঝেমধ্যেই কর্মরতদের জন্য নানা কোর্স চালু করছে। চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য উদ্যোগী হচ্ছে এনবিইএমএসও।

artificial intelligence certification course 2026 artificial intelligence course 2026 working professionals AI certificate course 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy