Advertisement
E-Paper

প্রয়াত বিখ্যাত জার্মান কোচ ক্র্যামার

কিংবদন্তি জার্মান কোচ ডেটমার ক্র্যামার মারা গেলেন। বায়ার্ন মিউনিখকে দু’বার (১৯৭৫ ও ’৭৬) ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন করা কোচের বয়স হয়েছিল ৯০। ‘‘অনেকের কাছেই ডেটমার ক্র্যামার শুধু কোচ ছিলেন না। আমার কাছেও তিনি ছিলেন বাবার বয়সি বন্ধু। ওঁর প্রচুর প্রভাব ছিল আমার কেরিয়ারের শুরুর দিকে,’’ জানিয়েছেন বায়ার্নের প্রেসিডেন্ট ও কিংবদন্তি ফুটবলার কার্ল হেইঞ্জ রুমেনিগে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৭

কিংবদন্তি জার্মান কোচ ডেটমার ক্র্যামার মারা গেলেন। বায়ার্ন মিউনিখকে দু’বার (১৯৭৫ ও ’৭৬) ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন করা কোচের বয়স হয়েছিল ৯০। ‘‘অনেকের কাছেই ডেটমার ক্র্যামার শুধু কোচ ছিলেন না। আমার কাছেও তিনি ছিলেন বাবার বয়সি বন্ধু। ওঁর প্রচুর প্রভাব ছিল আমার কেরিয়ারের শুরুর দিকে,’’ জানিয়েছেন বায়ার্নের প্রেসিডেন্ট ও কিংবদন্তি ফুটবলার কার্ল হেইঞ্জ রুমেনিগে। বিখ্যাত জার্মান ক্লাবে ১৯৭৫-এ কোচিং শুরু করার পর ১৯৭৭-এ ডেটমার পদত্যাগ করেন। বুন্দেশলিগা খেতাব হারানোয়। শুধু বায়ার্ন নয়, ক্র্যামারকে জাপানেও আধুনিক ফুটবলের জনক বলা হয়। ১৯৮১-’৮২-তে তিনি ভারতীয় দলকেও কোচিং করিয়েছেন। তাঁর কোচিংয়ে খেলেছেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, কম্পটন দত্ত, বিদেশ বসু, মানস ভট্টাচার্যের মতো প্রাক্তন ফুটবলাররা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy