Advertisement
E-Paper

শুরুতে ডং কি না ঠিক করেননি বিশ্বজিৎ

ষোলো বছর পর আবারও কি ঢাকা মহমেডানকে হারাতে পারবে ইস্টবেঙ্গল? ১৯৯৯-এ হলদিয়ায় এয়ারলাইন্স গোল্ড কাপে টাইব্রেকারে বাংলাদেশের ক্লাবকে শেষ বার হারিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। আজ বুধবার আবার তারা শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা মহমেডানের। এক দিকে ও-পার বাংলার মহমেডানের কাছে এটি প্রতিশোধের ম্যাচ। পরিসংখ্যান জানাচ্ছে, ঢাকা মহমেডানের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে বহু দিন জয় অধরা লাল-হলুদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ০৩:৪০

ষোলো বছর পর আবারও কি ঢাকা মহমেডানকে হারাতে পারবে ইস্টবেঙ্গল?
১৯৯৯-এ হলদিয়ায় এয়ারলাইন্স গোল্ড কাপে টাইব্রেকারে বাংলাদেশের ক্লাবকে শেষ বার হারিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। আজ বুধবার আবার তারা শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা মহমেডানের। এক দিকে ও-পার বাংলার মহমেডানের কাছে এটি প্রতিশোধের ম্যাচ। পরিসংখ্যান জানাচ্ছে, ঢাকা মহমেডানের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে বহু দিন জয় অধরা লাল-হলুদের। স্বভাবতই এ দিন সেমিফাইনালের লড়াইটা দুই ক্লাবের কাছেই সম্মান রক্ষার। পাশাপাশি দুই ক্লাব যেহেতু ভিন্ন দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে, তাই দুই দেশের কাছেও এটি আত্মমর্যাদার লড়াইও বটে।
শেষ চারের লড়াইয়ে নামার আগে বিশ্বজিৎ ভট্টাচার্যের টিম বেশ চনমনে। ফুটবলারদের মানসিক ভাবে চাঙ্গা করতে সোমবার কোচ, কর্তারা মিলে ফুটবলারদের নিয়ে ঘুরতেও বেরিয়েছিলেন। তার উপর আবার চোট সারিয়ে ফেরা ডু ডং-ও টিমের সঙ্গে যোগ দিয়েছেন। চোট আঘাত সমস্যা কাটিয়ে ইস্টবেঙ্গল এখন আত্মবিশ্বাসী।
উল্টো দিকে ঢাকা মহমেডানও বেশ চাঙ্গা। গ্রুপ লিগের প্রথম ম্যাচে হারলেও, পরের দু’টি ম্যাচে শ্রীলঙ্কার টিমকে ৬ গোল এবং কলকাতার মহমেডানকে ২ গোল দিয়েছে তারা। তা ছাড়া বাংলাদেশের পুরো সমর্থন এ দিন পাবে ঢাকার টিম। তাই এ দিক থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে মহমেডানই।

ইস্টবেঙ্গল অবশ্য গ্রুপ লিগের প্রথম দু’টি ম্যাচ দাপটের সঙ্গে জিতলেও, শেষ ম্যাচে ঢাকা আবাহনীর বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। ফুটবলারদের তাই প্র্যাকটিসের পর সতর্ক করে দিয়েছেন কোচ। তিনি বলেছেন, ‘‘আমরা এখানে ট্রফি জিততে এসেছি। ফাইনালে পৌঁছানোই একমাত্র লক্ষ্য। বিপক্ষ টিমকে হাল্কা নেব না। ওরা কঠিন প্রতিপক্ষ।’’

ডং না ওরোক কাকে প্রথম একাদশে রাখবেন বিশ্বজিৎ? সেটা অবশ্য এখনও ঠিক করেননি তিনি। ডং তো ভাল ছন্দে রয়েছেনই। ওরোকও ভাল খেলছেন। গোল করছেন, করাচ্ছেনও। তবে সূত্রের খবর, যেহেতু ডংয়ের চোট ছিল, তাই তাঁকে শুরুতে নাও নামাতে পারেন বিশ্বজিৎ। সে ক্ষেত্রে খেলার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তেও নামানো হতে পারে তাঁকে। ইস্টবেঙ্গল কোচের বড় সুবিধা, মহম্মদ রফিক এবং র‌্যান্টি মার্টিন্স গোলের মধ্যে রয়েছেন। বৃহস্পতিবার যুবভারতীতে আটলেটিকো দে কলকাতা ম্যাচ। তা সত্ত্বেও শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনাল ঘিরে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রত্যাশার পারদ এতটাই বেশি যে, ভারতের সরকারি টিভি চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারও করা হচ্ছে চট্টগ্রাম থেকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy