Advertisement
E-Paper

চুল খুলে, ছাই মেখে কালো জাদুর নিয়ম মানতে চাননি তরুণী, রাগে স্ত্রীর মুখে ফুটন্ত ঝোল ছুড়ে পালালেন স্বামী!

কালো জাদুতে বিশ্বাসী কেরলের বাসিন্দা সাজির তাঁর স্ত্রী রেজিলা গফুরের মুখে গরম ঝোল ছুড়ে মারেন বলে অভিযোগ। ঘটনার পরই বাড়ি থেকে পালিয়ে যান তিনি। রেজিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:২৯
pouring hot fish curry on his wife\\\\\\\'s face over performing black magic

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কালো জাদুতে প্রবল বিশ্বাস ছিল তরুণের। প্রায়ই স্ত্রীর উপর তুকতাক করতেন তিনি। বুধবারও স্ত্রীকে তাঁর সামনে বসে চুল খুলে ছাই মাখার নির্দেশ দিয়েছিলেন তরুণ। সেই নির্দেশ মানতে না চাওয়ায় রান্নাঘরে ঢুকে কড়াইয়ের ফুটন্ত মাছের ঝোল স্ত্রীর মুখে ছুড়ে মারলেন কেরলের বাসিন্দা ওই তরুণ। গরম ঝোল পড়তেই গোটা মুখ পুড়ে গিয়েছে ৩৬ বছরের তরুণীর। ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, চাদায়ামঙ্গলামের কাছে ভাইক্কলের বাসিন্দা সাজির তাঁর স্ত্রী রেজিলা গফুরের মুখে গরম ঝোল ছুড়ে মারেন। ঘটনার পরই বাড়ি থেকে পালিয়ে যান তিনি। রেজিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এফআইআরে লেখা হয়েছে, ঘটনার দিন সকাল ১০টা নাগাদ সাজির রেজিলাকে চুল খুলে ছাই মাখতে বলেন। অভিযোগ, কালো জাদু করেন এমন এক তান্ত্রিকের দেওয়া একটি লকেট গলায় বাঁধার জন্য স্ত্রীকে জোরাজুরি করেন সাজির। স্বামীর কথায় রাজি না হওয়ায় রাগের বশে তিনি কড়াই থেকে ঝোল তুলে রেজিলার মুখে ঢেলে দেন।

তরুণীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, সাজির বিশ্বাস করতেন যে তাঁর স্ত্রী মানসিক রোগগ্রস্ত। অতীতেও বেশ কয়েক বার জোর করে কালো জাদুর নিয়ম পালনের জন্য রেজিলার উপর আক্রমণ করেছে সাজির। সংবাদমাধ্যমকে রেজিলা জানিয়েছেন তাঁর স্বামী প্রায়ই নানা রকম উদ্ভট আচার-অনুষ্ঠান মানার জন্য তাঁর উপর নির্যাতন করতেন। কালো জাদু করেন এমন এক গুরুর কাছেও প্রায়ই যাতায়াত ছিল তাঁর স্বামীর বলে জানান আহত তরুণী। পুলিশ জানিয়েছে সাজিরের খোঁজ চলছে।

Kerala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy