Advertisement
E-Paper

জরুরি অবতরণের সময় হেলিকপ্টারের লেজ ছুঁল ১১ হাজার ভোল্টের তার! বদ্রীনাথ থেকে ফেরা যাত্রীরা এড়ালেন বড় বিপদ

সংবাদ প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের তেহরি গঢ়ওয়াল জেলায় একটি বড় হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ে। বদ্রীনাথ থেকে দেহরাদূনগামী একটি ব্যক্তিগত হেলিকপ্টার ভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে ক্ষতিগ্রস্ত হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৭:০৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বদ্রীনাথ থেকে ফেরার পথে হাই ভোল্টেজ তারে ধাক্কা খেল একটি হেলিকপ্টার। যান্ত্রিক ত্রুটি ধরা পড়তেই জরুরি অবতরণ করতে বাধ্য হয় হেলিকপ্টারটি। সংবাদ প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের তেহরি গঢ়ওয়াল জেলায় একটি বড় হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ে। বদ্রীনাথ থেকে দেহরাদূনগামী একটি ব্যক্তিগত হেলিকপ্টার ভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে ক্ষতিগ্রস্ত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে মাঠে জরুরি অবতরণ করতে বাধ্য হয় সেটি। সৌভাগ্যবশত, পাইলট-সহ আরোহী ছ’জনই নিরাপদে আছেন। সেই ঘটনার একটি ভি়ডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ট্রান্স ভারত এভিয়েশন সংস্থা পরিচালিত হেলিকপ্টারটি চম্বা-আরাকোটের উপর দিয়ে ওড়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অবতরণের সময় হেলিকপ্টারের লেজ একটি ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে উপস্থিত বুদ্ধির জোরে হেলিকপ্টার চালক স্থানীয় একটি মাঠে সেটিকে নিরাপদে জরুরি অবতরণ করান। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।

সংঘর্ষের পর হেলিকপ্টারটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাইলট-সহ হেলিকপ্টারে থাকা ছ’জনই নিরাপদে আছেন। জানা গেছে, সমস্ত যাত্রী একই পরিবারের সদস্য এবং দিল্লির পঞ্জাবি বাগের বাসিন্দা। অবতরণের পরের দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

Uttarakhand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy