Advertisement
E-Paper

কখনও সঙ্গম করেননি, মাসে দু’লাখ আয়! পছন্দের পাত্রের গুণাবলির তালিকা দিয়ে ‘পরজীবী’ আখ্যা পেলেন তরুণী

পোস্টটি করা হয়েছে ‘বেদিকা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই পোস্ট। ক়ড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। পোস্টটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিরক্তি প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৪:৫১
Woman’s marriage checklist goes viral in internet, netizens criticized her

ছবি: এআই সহায়তায় তৈরি।

বিয়ে করলে এমন ছেলেকে বিয়ে করবেন, যিনি কখনও কারও সঙ্গে সঙ্গম করেননি। বিয়ের জন্যই শর্তাবলির তালিকায় তেমনটাই লিখে সমাজমাধ্যমে পোস্ট করে বিতর্ক তৈরি করলেন এক তরুণী। সমাজমাধ্যমে পোস্ট করে তরুণী লিখেছেন, ‘‘আমি কেবল কুমার (যিনি কারও সঙ্গে সঙ্গম করেননি) পুরুষকেই বিয়ে করব।’’ পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হইচই ফেলেছে পোস্টটি। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভবিষ্যৎ স্বামীর খোঁজে এক তরুণীর তৈরি করা বিস্তারিত শর্তাবলির তালিকাটি সমাজমাধ্যম এক্স-এ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পোস্টটিতে তিনি ভবিষ্যৎ স্বামীর মধ্যে থাকা আবশ্যকীয় কিছু গুণাবলির কথা উল্লেখ করেছেন এবং সব শর্ত পূরণকারী এমন কাউকে কোথায় পাওয়া যেতে পারে, তা জানতে চেয়েছেন। পোস্টটিতে লেখা ছিল, “আমি কেবল এমন এক পুরুষকেই বিয়ে করব যিনি কুমার (সঙ্গমের অভিজ্ঞতা নেই), মাসে অন্তত ২ লাখ টাকা আয় করেন, সুদর্শন, ৬ ফুট উচ্চতার অধিকারী, রান্না জানেন, নারীবিদ্বেষী নন, সমাজমাধ্যম ব্যবহার করেন না, কোনও বান্ধবী নেই, কোথাও যাওয়ার আগে অনুমতি নেবেন, ২৪ ঘণ্টা নিজের ‘লাইভ লোকেশন’ শেয়ার করবেন, আমাকে বিদেশ ভ্রমণে নিয়ে যাবেন। কিন্তু এমন এক জন পুরুষ আমি কোথায় পাব?”

পোস্টটি করা হয়েছে ‘বেদিকা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই পোস্ট। ক়ড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। পোস্টটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিরক্তি প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। সম্পর্কের প্রত্যাশা নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে পোস্টটি। তৈরি হয়েছে বিতর্ক। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনি ভিক্ষা চাইছেন। আগে নিজের যোগ্যতা এবং গুণাবলি প্রমাণ করুন। আপনার মতো নারীকে কেনই বা কারও প্রয়োজন হবে? আপনার এই আকাঙ্ক্ষা আসলে এক স্ত্রীর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা পরজীবীর পরিচয়ই প্রকাশ করে। পুরুষেরা সাবধান!” অন্য এক জন লিখেছেন, “আপনি আসলে স্বামী চান না। আপনি চান এক জন কুমার এটিএম, ৬ ফুট লম্বা দেহরক্ষী, ব্যক্তিগত রাঁধুনি, জিপিএস-ট্র্যাক করা সেবক, বিদেশ ভ্রমণের স্পন্সর এবং এমন এক পুরুষ যাঁর কোনও সামাজিক জীবন নেই। আর এ সব দাবি করার পরও আপনি জিজ্ঞেস করছেন, ‘এমন পুরুষ কোথায় পাব?’ কোথাও পাবেন না। কারণ আত্মসম্মানবোধসম্পন্ন পুরুষেরা বিয়ের ছদ্মবেশে অবৈতনিক দাসত্বের প্রস্তাবে রাজি হয় না।’’ তৃতীয় এক জন আবার কটাক্ষ করে মন্তব্য করেছেন, ‘‘লম্বা তালিকা! এআইকে বলুন এ রকম স্বামী বানিয়ে দিতে। বা ভিন্‌গ্রহে খোঁজ করুন, পেলেও পেতে পারেন।’’

Bizarre Incident Wedding Viral Rich Husbands Husband-Wife

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy