Advertisement
E-Paper

পর্যায় সারণীর ধাঁধার মোড়কে অদ্ভুত প্রস্তাব ছাত্রের, বুঝতে পেরে লজ্জায় লাল শিক্ষিকা! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভি়ডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মেমনেটিক্স’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১০:০৮
Video shows student proposes chemistry teacher in a unique way

ছবি: ইনস্টাগ্রাম।

অনলাইন ক্লাসে রসায়নের শিক্ষিকাকে অদ্ভুত ভাবে প্রেমপ্রস্তাব! ছাত্রের কাণ্ডে হতবাক হয়ে গেলেন ওই শিক্ষিকা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

শুধু অভিনেত্রী বা সুন্দরী মডেলরাই যে আকর্ষণীয় হন, তা নয়। আজকাল অনেক শিক্ষিকাও তাঁদের ব্যক্তিত্ব এবং সৌন্দর্যের জাদুতে নজর কাড়ছেন। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক শিক্ষিকা ছাত্রছাত্রীদের রসায়ন পড়াচ্ছেন অনলাইনে। ক্লাস নেওয়ার সময় এক ছাত্র তাঁকে বিশেষ কায়দায় ‘আই লাভ ইউ’ বলে বসে। আসলে অনলাইনে ক্লাসের সময় শিক্ষিকা ফোনে ছাত্রছাত্রীদের প্রশ্নগুলি দেখছিলেন। তখন এক ছাত্র তাঁকে লিখে পাঠায়, ‘‘আমি ‘এ’ ছাড়া গোল্ড (সোনা)–কে ভালবাসি।’’ প্রথমে শিক্ষিকা বিষয়টি বুঝতে পারেননি। কিন্তু রসায়নের জ্ঞান কাজে লাগাতেই তিনি সবটা বুঝে যান। আসলে পর্যায় সারণিতে সোনা বা গোল্ড-কে ‘এইউ’ হিসাবে লেখা হয়। তাই সেখান থেকে ‘এ’ বাদ দিলে থাকে ‘ইউ’। অর্থাৎ, ওই ছাত্র আসলে শিক্ষিকাকে ‘আই লাভ ইউ’ লিখেছিল। ছাত্রের সেই বার্তা বুঝতে পেরেই হাসি ফোটে তরুণী শিক্ষিকার মুখে। তাঁর প্রতিক্রিয়া ছিল দেখার মতো। লজ্জায় রাঙা হয়ে যান শিক্ষিকা। এরপর মৃদু হেসে বলেন, ‘‘তোমার এই বয়সে আমি জোর দিয়ে বলতে পারি যে পড়াশোনাই বেশি কাজে আসবে। তুমি যা বলছ, তাতে কোনও লাভ হবে না।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভি়ডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মেমনেটিক্স’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘শিক্ষিকার হাসি দেখে মনে হচ্ছে তিনি কিছুটা বিব্রত।’’ আবার অন্য এক জন লিখেছেন, ‘‘বাবা, পড়াশোনা করো! শিক্ষিকা ঠিকই বলেছেন যে এ সব কোনও কাজে আসবে না।’’

Viral Video Chemistry love proposal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy