এক চুলের জন্য মৃত্যুকে ফাঁকি দিলেন এক ব্যক্তি। লিফ্টে চড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি খারাপ হয়ে যায় এবং আচমকাই নীচে নামতে শুরু করে। বিপদ বুঝে শেষ মুহূর্তে লিফ্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন ওই ব্যক্তি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে গুজরাতের ভালসাদে। মারাত্মক দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
বুধবার ভালসাদ শহরের অভিজাত এলাকার তিথাল রোডে অবস্থিত সর্দার হাইটসের সবরমতী ভবনে মারাত্মক দুর্ঘটনা এড়াতে পেরেছেন এক ব্যক্তি। একটি লিফ্ট হঠাৎ বিকল হয়ে দরজা খোলা অবস্থাতেই নীচের দিকে নামতে শুরু করে। ভাইরাল হওয়া সেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সকাল সাড়ে সাতটা নাগাদ এক জন বাসিন্দা লিফ্টে প্রবেশ করেন এবং উপরের দিকে যাওয়ার জন্য বোতাম টেপেন। লিফ্টটি কয়েক সেকেন্ডের জন্য স্থির থাকায় তিনি দরজার কাছে দাঁড়িয়ে থাকেন। প্রায় ৩৯ সেকেন্ড পরে, লিফ্টের দরজাটি হঠাৎ খুলে যায়। অস্বাভাবিক কিছু টের পেয়ে লিফ্টে থাকা ব্যক্তি দ্রুত বেরিয়ে আসেন। নিমেষের মধ্যে লিফ্টটি অপ্রত্যাশিত ভাবে নীচে নেমে যেতে শুরু করে। দরজা খোলা থাকা সত্ত্বেও লিফ্টটি চলতে শুরু করে। অল্পের জন্য বেঁচে যান ওই ব্যক্তি।
दिल देहलदेने वाला वलसाड का यह वीडियो लिफ्ट के रखरखाव की कमी को उजागर करता है। दरअसल, गुजरात की कई पुरानी सोसायटीज में खस्ता हाल में ही लिफ्ट चल रही है। जो कभी भी मौत को बुलावा दे सकती है। @sanghaviharsh pic.twitter.com/T5vK4tBuhq
— Dixit Soni (@DixitGujarat) March 3, 2026
ভিডিয়োটি ‘দীক্ষিতগুজরাত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। লিফ্টে দুর্ঘটনার জন্য ভবনের বাসিন্দারা রক্ষণাবেক্ষণ সংস্থার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, নিয়মিত মাসিক রক্ষণাবেক্ষণের টাকা দেওয়ার পরেও লিফ্টে গুরুতর নিরাপত্তা ত্রুটি দেখা দিচ্ছে।