Advertisement
E-Paper

নৌকোভ্রমণে গিয়ে সন্তান কোলে ফোন ঘাঁটছিলেন মা, নিমেষের মধ্যে ছিনিয়ে নিয়ে আইফোনের সলিলসমাধি দিল খুদে!

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি নৌকোয় সন্তানকে নিয়ে ভ্রমণ করতে বেরিয়েছেন তরুণী। কোলে বসে রয়েছে তাঁর পুত্রসন্তান। তরুণীর হাতে থাকা ফোনটি মুহূর্তের মধ্যে কেড়ে নিয়ে জলে ছুড়ে দেয় তাঁর সন্তান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৪:৪৬

ছবি: সংগৃহীত।

মোবাইল ফোন ছাড়া এ যুগের জীবন প্রায় অচল। ফোন হারালে যে কারওরই সমস্যার অন্ত থাকে না। সেই ফোন যদি আবার আইফোনের মতো দামি ফোন হয় তা হলে তো কথাই নেই। তেমনই এক ঘটনা ঘটেছে এক তরুণীর সঙ্গে। সন্তানের সামনে ফোন ঘাঁটতেই ঘটে গেল অভাবনীয় ঘটনা। মায়ের হাত থেকে আইফোন ছিনিয়ে নিয়ে হ্রদের জলে ফেলে দিল খুদে। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি নৌকোয় সন্তানকে নিয়ে ভ্রমণ করতে বেরিয়েছেন তরুণী। কোলে বসে রয়েছে তাঁর পুত্রসন্তান। তরুণীর হাতে ধরা ফোনটি মুহূর্তের মধ্যে ধরে ফেলে জলে ছুড়ে দেয় তাঁর সন্তান। ফোনটি বাঁচানোর চ‌েষ্টা করেও ব্যর্থ হন শিশুর মা। কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাটি ঘটার ফলে তরুণীর পক্ষে কিছু করা সম্ভব হয়নি। শিশুটি স্মার্টফোনটি হাতে নিয়ে শান্ত ভাবে নৌকোয় বসে ছিল। মুহূর্তের মধ্যেই সে অবলীলায় মুঠোফোনটি নৌকোর কিনারা থেকে জলে ফেলে দেয়। ফোনটি প্রায় সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে যায়। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিয়োটি ‘যাজনশ্রী’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর লক্ষ লক্ষ নেটাগরিকের নজর কেড়েছে এটি। ভিডিয়োটি দেখার পর বহু মানুষই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন মন্তব্য বিভাগে। এক নেটাগরিক সন্তানের সামনে ফোন বার করার সমালোচনা করে লিখেছেন, ‘‘বাচ্চাটি ওটাকে সঠিক জায়গায় পাঠিয়ে দিয়েছে। মোবাইল বাচ্চাদের জন্য নয়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘বাচ্চাটি শুনেছিল আইফোন বাজারে বেশ আলোড়ন তোলে। তাই সে জলে ফেলে আলোড়ন দেখতে চেয়েছিল।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy