Advertisement
E-Paper

মালাবদল সেরেই বিয়ের মঞ্চে কোমর দুলিয়ে উদ্দাম নাচ! হবু বৌয়ের কাণ্ডে অস্বস্তিতে বর, ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মালাবদল করে মঞ্চের উপর দাঁড়িয়ে পাত্র-পাত্রী। তাঁদের ছবি এবং ভিডিয়ো তুলতে মঞ্চের সামনে ভিড় করে দাঁড়িয়েছিলেন বরপক্ষ এবং কনেপক্ষের অতিথিরা। সামনে ক্যামেরা দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি কনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৫:২৯

ছবি: সংগৃহীত।

বিয়ের দিন বর-কনে দু’জনের মনের মধ্যেই থাকে বাড়তি উত্তেজনা। আনন্দ, উদ্বেগের অদ্ভুত অনুভূতির মিশেল। বর-বধূ সকলের কাছেই এটি একটি বিশেষ দিন। সকলেই চান এই বিশেষ দিনটি স্মরণীয় রাখতে। বিয়ের আসরে বা সমাজমাধ্যমে নজর কাড়তে বিয়ের দিনে নানা কাণ্ড করে বসেন অনেকেই। বাদ যান না বর-বধূও। তেমনই একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে, যেখানে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে কোমর দুলিয়ে নাচতে শুরু করে দিয়েছেন কনে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মালাবদল করে মঞ্চের উপর দাঁড়িয়ে পাত্র-পাত্রী। তাঁদের ছবি এবং ভিডিয়ো তুলতে মঞ্চের সামনে ভিড় করে দাঁড়িয়ে বরপক্ষ এবং কনেপক্ষের অতিথিরা। সামনে ক্যামেরা দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি জমকালো লেহঙ্গা ও বরমালা পরা কনে। গানের তালে হঠাৎ করেই তুমুল নাচ শুরু করেন তরুণী। নববধূর কাণ্ড দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে পাশে দাঁড়িয়ে রইলেন বর। ভোজপুরি গানের তালে কনেকে নাচতে দেখেও খুব একটা খুশি হতে পারেনি পাশে দাঁড়িয়ে থাকা বরবেশী তরুণ। তাঁর মুখের ভাব দেখে মনে হচ্ছিল, তিনি এই পরিস্থিতিতে কিছুটা অস্বস্তি বোধ করছেন। তরুণীর দিকে না তাকিয়ে পকেট থেকে মোবাইল বার করে ঘাঁটতে শুরু করেন তিনি। তবে কনে কোনও কিছুকেই তোয়াক্কা না করে মনের আনন্দে মঞ্চে ঝড় তুলেছেন। তরুণীর আত্মবিশ্বাস এবং আনন্দ ঝরে ঝরে পড়ছিল তাঁর নাচের ভঙ্গিমায়।

ভিডিয়োটি ‘ইশক’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই বহু মানুষের নজর কেড়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের মজার মজার মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে মন্তব্য বিভাগে। কেউ কনের নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, আবার কেউ বরের অভিব্যক্তি নিয়ে রসিকতাও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বরকে এমন কনে পাওয়ার পর সহ্য করার শক্তি দিন ঈশ্বর।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘বেচারা বর! অসহায় ভাবে এই পরিস্থিতি সহ্য করছে।’’

Wedding Dance
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy