Advertisement
E-Paper

রাস্তা পেরিয়ে তেড়ে এল দুই ভীষণদর্শন প্রাণী, জোড়া ‘বিপদ’ থেকে বাঁচতে জঙ্গলে চম্পট দিল বাঘবাবাজি! ভিডিয়ো ভাইরাল

রাস্তা পেরিয়ে জঙ্গলের মধ্যে এবড়োখেবড়ো রাস্তায় নেমে বাঘটিকে তাড়া করতে থাকে জো়ড়া শিকারি প্রাণী। সেই আক্রমণ থেকে বাঁচতে লেজ তুলে চম্পট দেয় বাঘবাবাজি। ঘন জঙ্গলে ঢুকে পড়ে আত্মরক্ষার জন্য। মহারাষ্ট্রের তাডোবা অন্ধেরির ভিডিয়ো ভাইরাল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৮:৪০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কথায় আছে হিংস্র ভালুককে সমঝে চলে বনের মহাশক্তিধর প্রাণীরাও। বাঘ-সিংহের মতো বড় বড় শিকারিও এড়িয়ে চলে লোমশ প্রাণীগুলিকে। যাদের ভয়ে গোটা জঙ্গল তটস্থ হয়ে থাকে সেই সব প্রাণীও ভালুকের মুখোমুখি হলে লেজ গুটিয়ে পালায়। তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। একটি নয়, দু’টি ভালুকের তাড়া খেয়ে বনের মধ্যে সেঁধিয়ে যাচ্ছে একটি পূর্ণবয়স্ক বাঘ। যে প্রাণীরা তেমন জোরে দৌড়োতেই পারে না তার তাড়া খেয়ে পালিয়ে যাচ্ছে বাঘ। ভাইরাল হয়েছে মহারাষ্ট্রের অন্ধেরির তাডোবা অভয়ারণ্যের সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়ো দেখা গিয়েছে, একটি নয়, দু’টি ভালুক তাড়া করেছে ডোরাকাটা দাগের প্রাণীটিকে। ভিডিয়োটি শুরু হয়েছে রাস্তা ধরে একটি ভালুকের দৌড়োনোর দৃশ্য দিয়ে। এর কিছু ক্ষণ পরেই দ্বিতীয় একটি ভালুকের আবির্ভাব ঘটে। তার কয়েক সেকেন্ডের মধ্যেই ‘মামা মেল’ নামে পরিচিত একটি বাঘের উপস্থিতি ক্যামেরার লেন্সে ধরা পড়েছে। তার পর কী ঘটতে চলেছে, তা বোধহয় অনুমান করতে পারেননি দর্শক। রাস্তা পেরিয়ে জঙ্গলের মধ্যে এবড়োখেবড়ো রাস্তায় নেমে বাঘটিকে তাড়া করতে থাকে জো়ড়া ভালুক। ভালুকের আক্রমণ থেকে বাঁচতে লেজ তুলে চম্পট দেয় বাঘবাবাজি। ঘন জঙ্গলে ঢুকে পড়ে আত্মরক্ষার জন্য। সেই ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি শেয়ার করেছেন বিজয় পিঞ্জারকর। তিনি লিখেছেন, ‘‘এটাই সাহস। অলস বলে পরিচিত ভালুকেরা একটি বাঘকে তাড়িয়ে দিয়েছে।’’ ভিডিয়োটি ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। প্রচুর লাইক ও মন্তব্য জমা পড়েছে তাতে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রতাপ দেখানোর বদলে পালিয়ে গেল বাঘ!’’

animal video Tadoba Andhari Tiger Project
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy