Advertisement
E-Paper

হারানো শাড়ি উদ্ধারে পুত্রকে চাদরের সাহায্যে দশতলা থেকে ঝোলালেন মা! ভয় ধরানো ভিডিয়ো ছড়াতেই নিন্দার ঝড়

একটি শাড়ি উদ্ধার করার জন্য ১০তলার বারান্দার রেলিংয়ে বাঁধা বিছানার চাদর থেকে ঝুলিয়ে দেওয়া হল এক ছোট্ট ছেলেকে। আর তার মা এবং পরিবারের অন্য সদস্যেরা উপর থেকে চাদরটিকে ধরে রইলেন। ফরিদাবাদের ঘটনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৭

ছবি: সংগৃহীত।

সামান্য একটি শাড়ি উদ্ধারের জন্য পুত্রকে মারাত্মক বিপদের মুখে ঠেলে দিলেন এক মা। তালাবন্ধ একটি ফ্ল্যাটের বারান্দা থেকে শাড়িটি উদ্ধারের জন্য ছেলেকে বহুতলের উঁচু বারান্দা থেকে ঝুলিয়ে দেন এক মহিলা। ঘটনাটি হরিয়ানার ফরিদাবাদের। একটি চাদর ব্যবহার করে বারান্দা থেকে নাবালককে ঝুলিয়ে দিচ্ছেন মা, এমন হাড়হিম করা দৃশ্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ১০তলার বারান্দার রেলিংয়ে বাঁধা বিছানার চাদর থেকে ঝুলছে এক ছোট্ট ছেলে। আর তার মা এবং পরিবারের অন্য সদস্যেরা উপর থেকে চাদরটিকে ধরে আছেন। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের সেক্টর ৮২-এর ফ্লরিডা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। একটি তালাবদ্ধ অ্যাপার্টমেন্টের বারান্দায় পড়ে থাকা শাড়িটি তুলতে শিশুটিকে বিপজ্জনক ভাবে চাদরে ঝুলিয়ে ন’তলায় নামিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাটি আশপাশের বাসিন্দাদের চোখে পড়তেই তাঁরা সেটি ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি ‘জেপিসিন১’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় ক্যামেরাধারী ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘‘কোনও কারণে চাদর হাত থেকে ফস্কে গেলে এর পরিণতি মারাত্মক হবে।’’ ভিডিয়োয় দেখা গিয়েছে শাড়িটি তুলে নেওয়ার পর নাবালককে চাদরসমেত নীচ থেকে উপরে টেনে তুলছেন মা ও পরিবারের অন্য সদস্যেরা। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনা ও নিন্দায় মুখর হয়েছেন নেটাগরিকেরা। বহু নেটব্যবহারকারী মায়ের এই কর্মকাণ্ডের নিন্দা করে তাঁকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন।

Haryana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy