Advertisement
E-Paper

Viral: কাঁঠাল দেখেই গাছে ওঠার চেষ্টা করল হাতি! তার পর?

গাছের ডালে দু’পা রেখে মুখ তুলে শুঁড় উঁচিয়ে বেশ খানিকক্ষণ ধরে কাঁঠাল পাড়ার চেষ্টা করল হাতিটি। এই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৫:০০
ছবি টুইটার।

ছবি টুইটার।

গাছে ইয়া বড় বড় কাঁঠাল! আর তা দেখেই নিজেকে সংযত রাখতে পারল না গজরাজ। কাঁঠালের আস্বাদন পেতে সটান গাছে উঠতে চাইল হাতি! তার পর?

গাছের ডালে দু’পা রেখে মুখ তুলে শুঁড় উঁচিয়ে বেশ খানিকক্ষণ ধরে কাঁঠাল পাড়ার চেষ্টা করল হাতিটি। চেষ্টা করলে যে সফল হওয়া যায়— তা বোঝা গেল হাতিটির কাণ্ড দেখে। এক সময় কাঁঠাল পাড়তে সক্ষম হল হাতিটি। তার পর সেই কাঁঠাল পেটভরে খেল সে।

ভিডিয়োটি টুইট করেছেন সুপ্রিয়া সাহু নামে তামিলনাড়ুর এক আইএএস আধিকারিক। এই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

Viral Viral News Viral video elephant

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy