Advertisement
E-Paper

ছবিতে লুকিয়ে একখানি কাঁচি, কিন্তু শুধু বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বার করতে পারবেন

কাঁচির প্রতিকৃতি এই ছবিরই কোথাও মিশে রয়েছে। ৩০ সেকেন্ডের মধ্যে সেটিই খুঁজে বার করার কাজ আপনার। টিপস হিসাবে বলা যেতে পারে, চোখের সামনেই রয়েছে কাঁচির ছবিটি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ ২০:২৭

ছবি: সংগৃহীত।

চোখের সামনে থাকা জিনিসও ফাঁকি দিয়ে যায় চোখকে! কিন্তু বুদ্ধিমানেরা চট করে সেই ফাঁকি ধরে ফেলতে পারেন। এই ছবির খেলাটিও বুদ্ধিমানেদের বুদ্ধি পরীক্ষার। তবে পরীক্ষা আরও কঠিন করে দিতে এই চ্যালেঞ্জের সময় বেঁধে দেওয়া হয়েছে ৩০ সেকেন্ডে। তবে যাঁদের নজরে পড়ার, তাঁরা ওই সময়ের মধ্যেই আবিষ্কার করে ফেলতে পারবেন লুকিয়ে থাকা বস্তুটিকে।

ধাঁধা।

ধাঁধা।

ছবিতে দেখা যাচ্ছে জলের ভেসে রয়েছে ছোট্ট নৌকা। তার উরে বসে রয়েছে দুই ভাইবোন। কিন্তু ধাঁধার প্রশ্ন তাদের নিয়ে নয়। এই ছবিতে খুঁজে বার করতে হবে একটি কাঁচি।

কাঁচির প্রতিকৃতি এই ছবিরই কোথাও মিশে রয়েছে। ৩০ সেকেন্ডের মধ্যে সেটিই খুঁজে বার করার কাজ আপনার। টিপস হিসাবে বলা যেতে পারে, চোখের সামনেই রয়েছে কাঁচির ছবিটি। তাই ছবির চার পাশ একটু ভাল করে দেখলেই নজরে পড়বে।

৩০ সেকেন্ড খুবই অল্প সময়। আপনি কি সেই সময়ে এই ধাঁধার সমাধান করতে পারলেন? যদি না পারেন, তবে নীচে দেওয়া রইল সমাধান।

সমাধান।

সমাধান।

Brain Teaser
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy