বাড়ি থেকে কাজে বসার অনুমতি চেয়েছিলেন কর্মী। সেই আবেদন নাকচ করে দিয়েছিলেন বস্। তাঁর এই সিদ্ধান্তের ফলে যে ঘটনার মুখোমুখি হয়েছিলেন সে জন্য অনুশোচনা হয় তাঁর। কর্মক্ষেত্রের সেরা কর্মীকে হারাতে হয়েছিল তাঁকে। কর্পোরেট জগতের বিরল আচরণের সাক্ষী থাকল সমাজমাধ্যম। সংস্থার কর্মী হারানো নিয়ে এই ধরনের স্বীকারোক্তি করেছেন দুবাইভিত্তিক সংস্থার মালিক। পোস্টটি লিঙ্কডইনে প্রকাশিত হতেই সাড়া ফেলেছে।
দুবাইয়ের সংস্থা ‘ভার্চুয়ালপার্টনারের’ সহ-প্রতিষ্ঠাতা মালিক এ। পোস্ট অনুসারে জানা যায়, তাঁর কাছেই শুক্রবারে বাড়ি থেকে কাজ করার অনুমতি চেয়েছিলেন এক মহিলা কর্মী। মালিক জানিয়েছেন, বাড়ি থেকে কাজ করার সাধারণ অনুরোধ মঞ্জুর না করার ফলে শীর্ষপদে থাকা ওই কর্মী পদত্যাগ করেন। মালিক পোস্টে লিখেছেন, তিনি ভেবেছিলেন শুক্রবারে যদি ওই কর্মীকে বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়, তাহলে সকলকেই তা দিতে হবে। এক জন কর্মীর অনুরোধ রাখলে অন্যরাও এই দাবি তুলবেন। ফলে অফিস ফাঁকা হয়ে যাবে। এই ভয়েই তিনি বাড়ি থেকে কাজ করার অনুমতি দিতে পারেননি। মালিক লিখেছেন, অনুরোধ নাকচ করার পর সেই কর্মী কোনও তর্ক করেননি। নীরবে বসের আদেশ মেনে নিয়েছিলেন। এই ঘটনার ঠিক দু’মাস পর ওই তরুণী সংস্থা থেকে ইস্তফা দেন।
আরও পড়ুন:
চাকরি ছেড়ে চলে যাওয়ার আগে ওই কর্মী সংস্থাকে শুক্রবারের ঘটনাটি উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, যে দিন এই ঘটনাটি ঘটে সে দিনই তিনি বুঝতে পেরেছিলেন যে বস্ কর্মীকে বিশ্বাস করেন না। ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন মালিক। তাঁর মতে, কখনও কখনও ‘অনিয়ম’কেও বেছে নিতে হয়। যদি তিনি অধস্তনের নিরীহ অনুরোধটিকে মান্যতা দিতেন, তা হলে তাঁর হাতে এক জন দক্ষ কর্মী থাকত। পোস্টটি ছড়িয়ে পড়তেই তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। বেশির ভাগ