Advertisement
E-Paper

পর পর তিনটি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়নি, রাগে মাঠেই ব্যাট দিয়ে বন্ধুকে মারধর কিশোরের! ভাইরাল ভিডিয়ো

মাঠের মধ্যে কালো জ্যাকেট পরা এক কিশোরকে ব্যাট দিয়ে বেধড়ক মারধর করছে তার বন্ধু। কিশোর মার খেতে খেতে কোনও মতে উঠে বন্ধুকে লাথি মারতে শুরু করল। অন্য দিকে এলোপাথাড়ি ভাবে ব্যাট চালিয়ে গেল প্রথম কিশোর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৫:০৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বহু ক্ষণ ধরে অপেক্ষা করছিল কিশোর। বন্ধুবান্ধব দু’দলে ভাগ হয়ে ক্রিকেট খেলছিল। ব্যাট করার ইচ্ছা ছিল তার। কিন্তু পর পর তিনটি ম্যাচ হয়ে গেলেও ব্যাট হাতে নামার সুযোগ পায়নি সে। রাগে বন্ধুকে মাঠে ফেলে ব্যাট দিয়ে মারতে শুরু করে দিল সেই কিশোর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘স্টেটব্রেক.ইন_সাটনা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাঠের মধ্যে কালো জ্যাকেট পরা এক কিশোরকে ব্যাট দিয়ে বেধড়ক মারছে তার বন্ধু। কিশোর মার খেতে খেতে কোনও মতে উঠে বন্ধুকে লাথি মারতে শুরু করে। কিন্তু এলোপাথাড়ি ভাবে ব্যাট চালিয়ে যাচ্ছিল প্রথম কিশোর। আক্রমণ থেকে কোনও ভাবেই আত্মরক্ষা করতে পারল না দ্বিতীয় কিশোর। মাঠে উপস্থিত অন্য কিশোরেরাও অশান্তি না থামিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল।

সম্প্রতি এই ঘটনাটি নেপালে ঘটেছে। বন্ধুরা মিলে ক্রিকেট খেলবে বলে একটি মাঠে গিয়েছিল। পর পর তিনটি ম্যাচ হয়ে যাওয়ার পরেও ব্যাট করার সুযোগ পায়নি এক কিশোর। সেই রাগে ব্যাট নিয়ে বন্ধুকে মারতে শুরু করে সে। কিছু ক্ষণ পর অবশ্য অশান্তি মিটে যায়। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে এক নেটাগরিক লিখেছেন, ‘‘খেলার সময় ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু ব্যাট দিয়ে মারা একেবারেই উচিত হয়নি। কিশোরের বড় কোনও ক্ষতি হয়ে গেলে তার দায় কে নিত?’’

Viral Video cricket match Nepal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy