Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

ইডলি দিয়ে বানানো হচ্ছে বার্গার! দেখে শোকে পাথর খাদ্যরসিকেরা

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৪ ২২:০৬

ছবি: সংগৃহীত।

দক্ষিণ ভারতীয় খাবার ইডলি। আর বার্গার হল খাস আমেরিকান। দুই খাবারের কোনও মিল নেই। থাকার কথাও নয়। কিন্তু ভারতের রাস্তার ধারের এক খাবার বিক্রেতা দুই খাবারকে মিলিয়ে দিলেন।

এর আগে ইতালির পিৎজ়া আর দক্ষিণভারতীয় দোসাকে একসঙ্গে মিলিয়ে নতুন পদ তৈরি করেছিলেন এই ভারতীয় পথচলতি খাবার বিক্রেতারাই। তর্কের খাতিরে তাই বলা যেতেই পারে দোসা যদি পিৎজ়া হয়, তবে ইডলির বার্গার হতে অসুবিধা কিসে। কিন্তু খাদ্য রসিকেরা সেই যুক্তির ধার দিয়েও যাচ্ছেন না।

ইডলি দিয়ে বার্গার বানাতে দেখে তাঁরা বলেছেন, ‘‘এই রেসিপি দেখার পরে দক্ষিণ ভারতীয় সিনেমার মতো গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে।’’

Food Idli Burger
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy