Advertisement
E-Paper

ছুটি দেয়নি অফিস, ছুটি মেলেনি সংসার থেকেও! ল্যাপটপে অফিসের মিটিংয়ের ফাঁকে গুজিয়া বানাচ্ছেন তরুণ, ভিডিয়ো ভাইরাল

হেডফোন পরে ল্যাপটপের সামনে বসে অফিসের মিটিং সারছেন তরুণ। ল্যাপটপের ক্যামেরা চালু করা নেই। সেই সুযোগে সংসারের কাজ সেরে নিচ্ছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৭:৫৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দোলের সপ্তাহে কোনও ছুটি নেই। অফিস না যেতে হলেও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সংস্থা। ছুটি মেলেনি সংসারের কাজ থেকেও। তাই ল্যাপটপের সামনে বসে অফিসের মিটিং সারতে সারতে গুজিয়া বানাচ্ছেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘রাহুল_সিংহ২৯১০’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ হেডফোন পরে ল্যাপটপের সামনে বসে অফিসের মিটিং সারছেন। ল্যাপটপের ক্যামেরা চালু করা নেই। সেই সুযোগে সংসারের কাজ সেরে নিচ্ছেন তিনি। ছাঁচে লেচি ফেলে তার ভিতর গুজিয়ার পুর ভরছেন তরুণ। পরে তা ছাঁচ দিয়ে অর্ধেক চাঁদের মতো মুড়ে ফেলাই কাজ।

সেই কাজে যেন কোনও রকম ভুল না হয়, তাই পরিবারের অন্য সদস্যের কাছ থেকে পরামর্শও নিচ্ছেন তরুণ। অন্য দিকে, অফিসের মিটিংয়েও কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘তরুণ তো দেখছি সব্যসাচী! একসঙ্গে সংসারের কাজ, অফিসের কাজ সামলাচ্ছেন।’’

Viral Video Holi Food Work from home
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy