নানা রকমের ভিডিয়ো বানিয়ে সমাজমাধ্যমে জনপ্রিয়তা কুড়োতে কত কী-ই না করছেন তরুণ-তরুণীরা। কেউ রাস্তার মধ্যে নাচ করছেন। আবার কেউ মেট্রো, বিমানের মধ্যেও কোমর দোলাচ্ছেন। এ বার আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। যেখানে বিমানের মধ্যে এক তরুণীকে নাচতে দেখা গেল।
পরনে ‘মিনি ড্রেস’। খোলা চুল। পায়ে কালো রঙের বুট। এই অবতারেই আচমকা বিমানের মধ্যে নাচ শুরু করলেন ওই তরুণী। বলিউড অভিনেতা শাহিদ কপূরের ছবি ‘বিবাহ’-এর ‘হামারি শাদি মে’ গানের তালে পা মেলালেন তিনি।
আরও পড়ুন:
ভিডিয়োটি দেখে মনে হয়েছে, বিমানে তখন যাত্রীরা উঠছেন। কেউ কেউ ইতিমধ্যেই নিজেদের আসনে বসেছেন। আবার কেউ কেউ নিজেদের আসন খুঁজছেন। এমন সময়ই নাচ করলেন তরুণী। যা দেখে অনেকেই হতবাক হয়ে গেলেন। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
বিমানের মধ্যে নাচের এমন ভিডিয়ো আগেও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছিল, হরিয়ানার জনপ্রিয় শিল্পী স্বপ্না চৌধরির সুপারহিট গান ‘তেরি আখিয়া কা ইয়ে কাজল’ গানে নাচছেন কয়েক জন বিমানযাত্রী।