Advertisement
E-Paper

এক্সকারশনে যাওয়ার পথে মৃত্যু তমলুকের ২ স্কুল শিক্ষকের

স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার পথে বাস দুর্ঘটনার মারা গেলেন দুই শিক্ষক। আহত ওই স্কুলের পাঁচ প়়ড়ুয়া-সহ মোট ছ’জন। ঘটনা ঘটেছে রবিবার রাত ২টা নাগাদ পুরুলিয়ার হুড়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত দুই শিক্ষকের নাম অমিত সামন্ত (৫৫) এবং লক্ষ্মণচন্দ্র আদক (৪০)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ১২:১১
চিকিৎসাধীন আহত ছাত্রী। —নিজস্ব চিত্র।

চিকিৎসাধীন আহত ছাত্রী। —নিজস্ব চিত্র।

স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার পথে বাস দুর্ঘটনার মারা গেলেন দুই শিক্ষক। আহত ওই স্কুলের পাঁচ প়়ড়ুয়া-সহ মোট ছ’জন। ঘটনা ঘটেছে রবিবার রাত ২টা নাগাদ পুরুলিয়ার হুড়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত দুই শিক্ষকের নাম অমিত সামন্ত (৫৫) এবং লক্ষ্মণচন্দ্র আদক (৪০)।

হুড়া থানার পুলিশ জানিয়েছে, রবিবার এক্সকারশনে ঝাড়খণ্ডের দশম জলপ্রপাতের উদ্দেশে রওনা দেন পূর্ব মেদিনীপুরের তমলুকের কুরপাই হাইস্কুলের শিক্ষক-সহ জনা ৬৫ ছাত্রছাত্রী। পুরুলিয়ার হুড়া থানা এলাকায় ৩২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। জাতীয় সড়কে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনায় আহতদের পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy