Advertisement
E-Paper

বিজয় ও রশ্মিকার বিয়ের তোড়জোড় শুরু, নিমন্ত্রণপত্রের সঙ্গে থাকছে কী কী উপহার?

হায়দরাবাদে প্রীতিভোজের আসর বসছে বিজয়-রশ্মিকার। ইতিমধ্যেই নিমন্ত্রণপত্র পৌঁছে যাচ্ছে অতিথিদের কাছে। শুধুই নিমন্ত্রণপত্র নয়, সেটির সঙ্গে রয়েছে উপহারও! সেখানে রয়েছে কোন চমক?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫১
অতিথিদের জন্য কোন বিশেষ উপহার পাঠাচ্ছেন বিজয় ও রশ্মিকা?

অতিথিদের জন্য কোন বিশেষ উপহার পাঠাচ্ছেন বিজয় ও রশ্মিকা? ছবি: সংগৃহীত।

বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ে নিয়ে উৎসাহী ও কৌতূহলী তাঁদের অনুরাগীরা। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড— সর্বত্র এই বিয়ে নিয়ে আলোচনা। রাজস্থানের উদয়পুরে ২৬ ফেব্রুয়ারি রাজকীয় বিয়ে হতে চলেছে তারকাযুগলের। এ বার বিয়ের আমন্ত্রণপত্র থেকে জানা যাচ্ছে, হায়দরাবাদেও নাকি প্রীতিভোজের আসর বসছে দুই তারকার। ইতিমধ্যেই নিমন্ত্রণপত্র পৌঁছে যাচ্ছে অতিথিদের কাছে। তবে শুধুই শুকনো নিমন্ত্রণপত্র নয়, তার সঙ্গে রয়েছে উপহারও! সেখানে রয়েছে কোন চমক?

বিজয়-রশ্মিকার বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকেই। অতিথি তালিকা বেশ ছোট। বিয়ের দিন দুই পরিবারের ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুবান্ধব ছাড়া বাইরের কারও প্রবেশের অনুমতি নেই। এই বিয়েতে আনা যাবে না মোবাইল ফোনও। যদিও হবু দম্পতি নিমন্ত্রণপত্রে নিজেদের রুচির ছাপ রেখেছেন। নিমন্ত্রণপত্রের সঙ্গে সেই উপহার-বাক্সে রয়েছে একটি করে সুগন্ধির বোতল, যার নাম ‘ন্যাশনাল ক্রাশ’। এই নামটি একটা সময় দেওয়া হয়েছিল রশ্মিকাকেই। বেশ কয়েক বছর এই নামেই ডাকা হত তাঁকে। এ ছাড়াও রয়েছে একটি হাতে মাখার বিশেষ ক্রিম, সঙ্গে পায়ের যত্ন নেওয়ার একটি ক্রিম। সঙ্গে আছে ‘রাউডি’ তথা বিজয়ের পরিধান ব্র্যান্ডের টিশার্ট আর কাজুর বাক্স। প্রীতিভোজের স্থান প্রকাশ্যে ঘোষণা হলেও, কোথায় বিয়ে হচ্ছে তা স্পষ্ট করেননি বিজয়-রশ্মিকারা।

Rashmika Mandanna Vijay Deverakonda Bollywood Star South Indian Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy