Advertisement
E-Paper

বমি-পেটব্যথা-শ্বাসকষ্ট! বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে ডায়মন্ড হারবারের হাসপাতালে ভর্তি ১১ জন শিশু

প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির গুরুত্ব বুঝে রাতেই চিকিৎসকেরা ১১ জন শিশুকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে পাঠান। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে শিশুদের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:৫০
11 children fall ill after eating poisonous fruit in South 24 Parganas

অসুস্থ শিশুদের নিয়ে হাসপাতালে পরিবার। — নিজস্ব চিত্র।

বাদামের মতোই দেখতে। গাছ থেকে থোকা থোকা ঝুলছে। গাছ থেকে সেই ফল পেড়ে খেয়ে ফেলে স্থানীয় শিশুরা। বুঝতে পারেনি, ওগুলি বাদাম নয়, বিষাক্ত ফল! সেই ফল খেয়ে দক্ষিণ ২৪ পরগনায় অসুস্থ হয়ে পড়ল ১১ শিশু। সকলেই ভর্তি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার বলদেবপুর গ্রামের ১১ জন শিশু রাস্তার পাশের মাঠে খেলছিল। তখনই তাদের চোখ পড়ে রাস্তার পাশের গাছে। ওই গাছ থেকে ফল পেড়ে টপাটপ খেয়ে ফেলে তারা। তার পরেই বমি, পেটব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয় তাদের।

শিশুদের শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের নিয়ে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির গুরুত্ব বুঝে রাতেই চিকিৎসকেরা ১১ জন শিশুকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে পাঠান। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে শিশুদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, রাস্তার ধারে থাকা বিষাক্ত গাছগুলি দ্রুত অপসারণ করা দরকার। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে তার জন্য পদক্ষেপ করতে হবে প্রশাসনকে।

Diamond Harbour Ill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy