Advertisement
E-Paper

আধার কার্ড নিয়ে প্রতারণা, ধৃত দুই

‘ডিজিট্যাল আধার কার্ড’ তৈরির নামে প্রতারণার অভিযোগে দু’জনকে কলকাতা থেকে গ্রেফতার করেছে হাবরা থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৩

‘ডিজিট্যাল আধার কার্ড’ তৈরির নামে প্রতারণার অভিযোগে দু’জনকে কলকাতা থেকে গ্রেফতার করেছে হাবরা থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দেবাশিস নস্কর ও শঙ্কর নস্কর। তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সোমবার কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড এলাকা থেকে ওই দু’জনকে ধরা হয়। তাদের কাছ থেকে প্রচুর ‘ডিজিট্যাল আধার কার্ড’, ল্যাপটপ, মনিটর, হার্ডডিস্ক, কম্পিউটার, প্রিন্টার আটক করা হয়েছে। সম্প্রতি ওই চক্রের তিন সদস্যকে হাবরা থেকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরা করেই পুলিশ জানতে পারে, প্রতারণা চক্রটির কাজ প্রিন্স আনোয়ার শাহ রোড এলাকা থেকে পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই ‘ডিজিট্যাল আধার কার্ড’-এর কোনও সরকারি অনুমোদন নেই। জেলা পুলিশের এক কর্তা জানান, যে সব গ্রামবাসীর কাছে আধার কার্ড রয়েছে, তাঁদের কাছে গিয়ে ওই চক্রটির লোকজন নতুন করে ওই কার্ড করানোর কথা বলত। ‘ডিজিট্যাল আধার কার্ড’ না হলে পরবর্তীকালে সমস্যা হবে বলে ভয় দেখান হতো বলেও অভিযোগ। প্রতিটি কার্ড তৈরি করে দেওয়ার জন্য জন-প্রতি আধার নম্বর এবং ৪০ টাকা করে নেওয়া হতো।

বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আসল আধার কার্ডের সঙ্গে জাল ডিজিট্যাল আধার কার্ডের তথ্যগত কোনও পার্থক্য নেই। তবে জাল কার্ডগুলি আকারে ছোট, অনেকটা প্যান কার্ডের মতো।

পুলিশের অনুমান, আসল আধার কার্ডের নম্বরটি জেনে ইন্টারনেট থেকে প্রিন্ট বের করে সেগুলি কালার জেরক্স করা হতো। তারপর সেটিকে ছোট এবং শক্ত কার্ডের উপরে লাগিয়ে গ্রামবাসীদের দেওয়া হতো।

Digital AAdhar Card Habra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy