বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। তার পরেই রবিবার পাকিস্তান ম্যাচ। তবে ভারতীয় শিবিরে এখন থেকেই বিশ্বকাপের ভাবনা ঢুকে পড়েছে। পাকিস্তান ম্যাচের কথা মাথায় রেখেই তারা অনুশীলন করছে। রবিবারের ম্যাচে ভারতের তুরুপের তাস হতে পারেন বরুণ চক্রবর্তী।
মঙ্গলবার ভারতের অনুশীলন পেসার এবং স্পিনারেরা বল করেছেন আলাদা আলাদা নেটে। দু’ঘণ্টা ধরে একটানা অনুশীলন চলে। বিশ্বকাপের মাঝে এমন জিনিস বিরল। কারণ অনুশীলনে নিজেদের সেরাটা দেন না ক্রিকেটারেরা। মঙ্গলবার বিকেলে তা অবশ্য দেখা যায়নি। নির্দিষ্ট লাইন-লেংথ এবং পরিস্থিতির কথা মাথায় রেখে বল করেছেন বোলারেরা।
এতেই মনে করা হচ্ছে, এই প্রস্তুতি নামিবিয়া নয়, পাকিস্তানের জন্যই। এমনিতেই কলম্বোর পিচের সঙ্গে সে ভাবে পরিচিত নয় ভারত। সেখানকার মন্থর পিচের কথা মাথায় রেখে বিশেষ অনুশীলন করা হচ্ছে। শুধু কলম্বোই নয়, ভারতের পিচগুলিতেও বিশেষ রান উঠছে না। ব্যাটারদের বেশ কষ্ট করতে হচ্ছে। সে কারণেই অতি আগ্রাসী মনোভাব থেকে সরে এসে ধরে খেলার দিকে মন দিতে পারে ভারত।
মঙ্গলবার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছিলেন, “গত পাঁচ-ছ’দিনে পিচ যে রকম আচরণ করেছে, তাতে আমাদের কৌশল একটু পর্যবেক্ষণ করে দেখতেই হবে। যেমন ভেবেছিলাম, তেমন পিচ দেখা যাচ্ছে না। আমাদের মানিয়ে নিতে হবে। মুম্বইয়ে যা খেলেছিলাম তার চেয়ে অনেক ভাল খেলা দরকার ছিল। এ ধরনের পিচে অতি আগ্রাসী খেলার বদলে একটু টেকনিক থাকাও দরকার।”
দুশখাতে মনে করেন, বোলারদের আরও বেশি ভূমিকা নেওয়া দরকার। তাঁর কথায়, “এখনও বোলারেরা জ্বলে উঠতে পারেনি। আমেরিকা ম্যাচে আমরা খারাপ বল করিনি। কিন্তু আরও এক বার খতিয়ে দেখতে হবে যে কোথায় বল করতে হবে এবং কী ভাবে ব্যাটারকে বিভ্রান্ত করা যাবে।”
এ দিকে, ‘ক্রিকভিজ়’-এর পরিসংখ্যান বলছে, ২০২৪ বিশ্বকাপের পর থেকে মাঝের ওভারগুলিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বরুণ। পাকিস্তান ম্যাচেও তিনি কার্যকরী ভূমিকা নিতে পারেন। সাধারণত ৭-১৫ ওভারের মধ্যে বরুণের উইকেটের সংখ্যাই বেশি। ডান হাতি ব্যাটারদের বেশি আউট করেছেন তিনি। সূর্যও তাঁকে এই সময়ের মধ্যেই ব্যবহার করেন।
আরও পড়ুন:
২০২৬-এর শুরু থেকে সূর্যকুমারের ব্যাটিংয়েও বদল এসেছে। ছ’টি ইনিংসে প্রথম ১০ বলে মাত্র এক বার আউট হয়েছেন সূর্য। ২০২৫-এর থেকে অনেক তফাত। গত বছর সূর্য ১৯টি ইনিংসের মধ্যে ১১টিতেই প্রথম ১০ বলের মধ্যে আউট হয়ে গিয়েছিলেন। এক বার ক্রিজ়ে জমে গেলে বড় রান করছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের