Advertisement
E-Paper

বসিরহাটে কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি! তৃণমূল নেতার প্রশ্ন, ‘আমাদের না থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বোমের পরিত্যক্ত খোলা তারা উদ্ধার করে নিয়ে যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২১
বসিরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদারের বাড়ির সামনে ভিড়।

বসিরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদারের বাড়ির সামনে ভিড়। — নিজস্ব চিত্র।

বসিরহাটের তৃণমূল নেতা তথা পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদারের বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। বোমের পরিত্যক্ত খোল তারা উদ্ধার করে নিয়ে যায়। তৃণমূল নেতৃত্ব এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক যান ঘটনাস্থলে।

অসিত মজুমদার বলেন, ‘‘আমি এত বছর ধরে রাজনীতি করছি, এ রকম ঘটনা আমার সঙ্গে কোনও দিন ঘটেনি। আমরা জনপ্রতিনিধি, এত বছরের কাউন্সিলর আমি, আমার স্ত্রী কৃষ্ণা মজুমদার বসিরহাট পুরসভার চেয়ারম্যান ছিল পাঁচ বছরের, কিন্তু এ রকম ধরনের ঘটনা আজ পর্যন্ত কোনও দিন ঘটেনি।’’ তার পরেই তিনি বলেন, ‘‘আমাদের যদি নিরাপত্তা না থাকে, তা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।’’ অসিত জানান, প্রশাসনের উপর তাঁর আস্থা রয়েছে। দোষীরা শাস্তি পাবেন বলেই মনে করেন।

তবে এই ঘটনার পরে প্রশ্ন উঠেছে, নেপথ্যে কি বিরোধী বিজেপি না কি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেননি তৃণমূল নেতৃত্ব।

tmc councillor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy