Advertisement
E-Paper

Tiger Attack: ফের মাছ ধরতে গিয়ে বাঘের খপ্পরে কুলতলির মৎস্যজীবী, চিকিৎসা চলাকালীন মৃত্যু

সোমবার দুই সঙ্গীকে নিয়ে জঙ্গলে রওনা দিয়েছিলেন মৎস্যজীবী লখাই নস্কর(৪০)। গোপালগঞ্জের কাছারিবাজারের বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৮:৪১
বাঘের হানায় ফের মৎস্যজীবীর মৃত্যু।

বাঘের হানায় ফের মৎস্যজীবীর মৃত্যু। —ফাইল চিত্র।

ফের সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের খপ্পরে পড়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে কুলতলির বেণীফেলির জঙ্গলে। প্রাথমিক ভাবে আক্রান্ত মৎস্যজীবীকে বাঘের মুখ থেকে উদ্ধার করে গ্রামে ফিরিয়ে আনেন সঙ্গীরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে বাঁচানো যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন দফতরের কুলতলি বিট অফিস থেকে বৈধ কাগজপত্র সংগ্রহ করে সোমবার দুই সঙ্গীকে নিয়ে জঙ্গলে রওনা দিয়েছিলেন মৎস্যজীবী লখাই নস্কর (৪০)। গোপালগঞ্জের কাছারিবাজারের বাসিন্দা। তিনি বৃহস্পতিবার সুন্দরবনের বেণীফেলির জঙ্গল লাগোয়া নদীতে মাছ এবং কাঁকড়া গিয়েছিলেন তাঁরা। সেই সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে লখাইয়ের উপর। তাঁর সঙ্গীরা নৌকার উপর থেকে বাঘের সঙ্গে লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় বাঘ।

লখাইকে উদ্ধার করে প্রাথমিক ভাবে জয়নগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। পরে তাঁর মৃত্যু হয়। বিষয়টি মৈপিঠ উপকূল থানা এবং বন দফতরের কুলতলি বিট অফিসে জানানো হয়েছে।

Tiger Attack Tiger Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy