Advertisement
E-Paper

গোবরডাঙায় পুরসভার উদ্যোগে ৮০-ঊর্ধ্বদের এ বার বাড়িতে গিয়ে টিকা

পুরসভার তরফে জানা গেছে, মোট ৩০০ জনের মতো ৮০ বছরের বেশি বয়স্কদের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিদিন ৭০-৮০ জনকে টিকা দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৮:০৯

নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার উদ্যোগে ৮০-ঊর্ধ্বদের এ বার বাড়িতে গিয়ে টিকা দেওয়ার কাজ শুরু হল। পুরসভার তরফে জানা গেছে, মোট ৩০০ জনের মতো ৮০ বছরের বেশি বয়স্কদের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিদিন ৭০-৮০ জনকে টিকা দেওয়া হবে।

বুধবার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অতুলচন্দ্র দাস এবং অবসরপ্রাপ্ত রেলকর্মী রবীন্দ্রনাথ রায়কে টিকা দিয়ে কর্মসূচির সূচনা হয়।

পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহ বৃদ্ধ নাগরিকদের বাড়িতে গিয়ে টিকা দেওয়ার কাজ চলবে।

Coronavirus Vaccine Gobardanga Gobardanga Municipality
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy