Advertisement
E-Paper

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বনগাঁ স্টেশন থেকে চার জনকে আটক করল রেল পুলিশ, তালিকায় এক স্কুলছাত্রও

পুলিশ জানিয়েছে, আটকদের কাছ থেকে কোনও ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়নি। আটকদের মধ্যে দু’জন বাংলাদেশের সাতক্ষীরা জেলার এবং দু’জন যশোর জেলার বাসিন্দা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৩:১৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে উত্তর ২৪ পরগনার বনগাঁ রেল স্টেশন থেকে চার জনকে আটক করল রেল পুলিশ (জিআরপি)। আটকদের মধ্যে উত্তর ২৪ পরগনার একটি হাই স্কুলের নবম শ্রেণির এক ছাত্র এবং এক নাবালিকাও রয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৭.৩৫ নাগাদ বনগাঁ স্টেশনে ২-৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই চার জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিরা দাবি করেন যে তাঁরা প্রায় ৬–৭ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন। উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশ জেলার অশোকনগর থানার ২৪ নং গুমা রেলগেটের কাছে একটি ভাড়াবাড়িতে বর্তমানে তাঁরা বসবাস করছিলেন।

আটকদের কাছ থেকে কোনও ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়নি। আটকদের মধ্যে জলিল হোসেন (২৩) এবং ওই স্কুলছাত্র (১৪) আদতে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। আরাফত সর্দার (১৮) এবং ওই ১৪ বছরের কিশোরীর বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। জিআরপির তরফে জানানো হয়েছে, আইন মেনে আটক বাংলাদেশি নাগরিকদের বনগাঁ পুলিশ জেলার সুপার এবং বনগাঁ পুলিশ জেলার বিদেশি নিবন্ধন আধিকারিকের (এফআরও)-এর দফতরে পেশ করা হবে।

Bangladeshi Bangladeshi Infiltration infiltration Bangaon GRP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy