Advertisement
E-Paper

বীরভূমে বেআইনি বালি ব্যবসা! পলাতক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি, মিলল লক্ষ লক্ষ টাকা, বাজেয়াপ্ত ৫০ ভরি গয়নাও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে বালির খাদান চালাচ্ছিলেন লবণ। তাঁর বাড়ি-সংলগ্ন দফতরে হিসাব বহির্ভূত নগদ মজুত রয়েছে বলে খবর পেয়ে তল্লাশি চালানো হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১১:২৬
বালি ব্যবসায়ীর বাড়ি থেকে বাজেয়াপ্ত হওয়া নগদ এবং গয়না।

বালি ব্যবসায়ীর বাড়ি থেকে বাজেয়াপ্ত হওয়া নগদ এবং গয়না। — নিজস্ব চিত্র।

বীরভূমের মহম্মদবাজার ব্লকের রাজ্যধরপুর গ্রামে এক বালি ব্যবসায়ীর বাড়ি এবং দফতরে যৌথ অভিযান চালায় পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বালি ব্যবসায়ী লবণ তৃণমূলের নেতা ছিলেন। অবৈধ ভাবে নদীর চড় থেকে বালি তুলে বিক্রি করতেন বলে অভিযোগ। তিনি এখন পলাতক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে বালির খাদান চালাচ্ছিলেন লবণ। তাঁর বাড়ি-সংলগ্ন দফতরে হিসাব বহির্ভূত নগদ মজুত রয়েছে বলে খবর পেয়ে তল্লাশি চালানো হয়। সেই অভিযানে প্রায় ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ এবং ৫০২ গ্রাম (প্রায় ৪৩ ভরি) সোনার অলংকার বাজেয়াপ্ত করা হয়েছে।

এই মামলায় জড়িত থাকার অভিযোগে সামিম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত লবণ শেখ-সহ আরও দু’জন এখন পলাতক বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy