Advertisement
E-Paper

মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত্যু কারখানা মালিকের স্ত্রী, পুত্র-সহ মোট তিন জনের

স্থানীয় সূত্রে খবর, সোমবার মহেশতলার একটি বাজি কারখানায় হঠাৎই বিস্ফোরণ হয়। তাতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ২১:৪২
At least 3 died in Maheshtala after blast in firecracker

বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ জনের। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। —নিজস্ব চিত্র।

বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৩ জনের। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে জনবসতিপূর্ণ ওই এলাকা।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম লিপিকা হাতি, শান্তনু হাতি এবং আলো দাস। লিপিকা (৫২) ওই বাজি কারখানার মালিকের স্ত্রী। ২২ বছরের শান্তনু ওই বাজি কারখানার মালিকের ছেলে। এ ছাড়া, ১৭ বছরের যে নাবালিকার মৃত্যু হয়েছে, সে এ বছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের পুটখালী মণ্ডলপাড়ায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। তাতেই ওই বাজি কারখানার মালিকের স্ত্রী-পুত্র এবং এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বিস্ফোরণের অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। পৌঁছে যায় মহেশতলা এবং বজবজ থানার পুলিশ। এই দুর্ঘটনার মধ্যে প্রশ্ন উঠছে ওই বাজি কারখানা তৈরির অনুমতি ছিল কি না। কারণ, এমন ঘন জনবসতি এলাকায় বাজি কারখানা করা যায় না। যদিও এ নিয়ে এখনই প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে দেহ উদ্ধার হয়েছে। তিনটি দেহ ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলেই খবর।

Death Maheshtala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy