বিধানসভা ভোটকে সামনে রেখে বাংলাদেশ সীমান্তবর্তী বাগদায় নিরাপত্তা ও নির্ভয়ে ভোটদান নিশ্চিত করতে সরেজমিনে পরিদর্শনে নামল জেলা প্রশাসন।
রবিবার দুপুরে উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসাড়িয়া এবং বনগাঁর পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত এলাকা ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়। হেলেঞ্চা, সলুয়ারদাড়ি-সহ বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের কাছে কোনও সমস্যা আছে কি না, কেউ ভয় দেখাচ্ছে কি না জানতে চাওয়া হয়। আশ্বস্ত করা হয়, শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ব্যবস্থা করা হয়েছে।
জেলাশাসক বলেন, “সরাসরি ভোটারদের সঙ্গে দেখা করে নির্ভয়ে ভোট দেওয়ার কথা বলেছি। কোনও অভিযোগ পাইনি।’’ পুলিশ সুপার বলেন, “সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। যাতে প্রত্যেক ভোটার নির্ভয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)