Advertisement
E-Paper

Rakshabandhan 2022: তৃণমূল নেতাকে রাখি পরালেন বিজেপি নেত্রী

স্থানীয় কার্তিকপুর বাজারে পথচারী এবং ব্যবসায়ীদের হাতে রাখি পরানোর কর্মসূচি নিয়েছিল বিজেপি। রাখি পরাচ্ছিলেন দীপিকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ০৬:৪৪
সৌজন্য: রাখি পরাচ্ছেন দীপিকা। নিজস্ব চিত্র

সৌজন্য: রাখি পরাচ্ছেন দীপিকা। নিজস্ব চিত্র

তৃণমূল-বিজেপি নেতানেত্রীরা নিজেদের রাখি পরাচ্ছেন। মিষ্টিমুখ করাচ্ছেন। রাজ্য রাজনীতিতে সৌজন্যের এমন বিরল দৃশ্য দেখে গেল শুক্রবার, দেগঙ্গায়।

এ দিন দেগঙ্গার কার্তিকপুরে দেগঙ্গা ব্লক ২ তৃণমূলের ব্লক সভাপতি অরূপ বিশ্বাসকে রাখি পরান বিজেপির বারাসত সাংগঠনিক জেলার নেত্রী দীপিকা চট্টোপাধ্যায়। রাজনৈতিক সৌজন্য দেখিয়ে পাল্টা বিজেপি নেত্রীকে মিষ্টি খাওয়ান ওই তৃণমূল নেতা। এ দিন স্থানীয় কার্তিকপুর বাজারে পথচারী এবং ব্যবসায়ীদের হাতে রাখি পরানোর কর্মসূচি নিয়েছিল বিজেপি। রাখি পরাচ্ছিলেন দীপিকা। এই বাজারেই দেগঙ্গা ২ ব্লক তৃণমূল কার্যালয়। সেখানে বসে দলীয় কর্মীদের নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন ব্লক সভাপতি অরূপ। আচমকা দলের কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে ঢুকে পড়েন দীপিকা। অরূপের হাতে রাখি পরান। তাঁকে মিষ্টি খাওয়ান অরূপ। দু’পক্ষেরই বক্তব্য, এটি রাজনৈতিক সৌজন্য মাত্র। তবে বিষয়টি নিয়ে সিপিএমের পক্ষে কটাক্ষ করা হয়েছে। দলের দেগঙ্গা ২ এরিয়া কমিটির সম্পাদক নারায়ণ চক্রবর্তী বলেন, ‘‘আসলে দু’দলের মধ্যে সেটিং আছে।’’

TMC BJP rakshabandhan Basirhat

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy