Advertisement
E-Paper

গাড়ির ধাক্কা বাইকে, দুই যুবকের মৃত্যু জয়নগরে, হাসপাতালে নাতিকে দেখতে গিয়ে হৃদ্‌রোগে মারা গেলেন ঠাকুমাও!

নাতিকে দেখে হাসপাতালেই অসুস্থ হয়ে পড়েন ৬০ বছরের মলিনা মণ্ডল। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৪:০৬
Accidental Death

দুর্ঘটনাগ্রস্ত বাইক পড়ে রাস্তায়। —নিজস্ব চিত্র।

পথদুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের দু’জন। নাতিকে মৃত্যুশোকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বৃদ্ধাও। নববর্ষের প্রথম দিনে তিন মৃত্যুতে শোকস্তব্ধ দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার ব্যাজরা মালিঘাটি এলাকা।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ৩৫ বছরের সুভাষ মণ্ডল এবং ২২ বছরের বিকি মণ্ডল একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। বাইক নিয়ে বুধবার ভোরে বাড়ি ফিরছিলেন তাঁরা। জয়নগরের দিকে থেকে আসা সব্জি বোঝাই একটি গাড়ি ধাক্কা মারে তাঁদের বাইকে। গুরুতর জখম অবস্থায় সুভাষ এবং বিকিকে উদ্ধার করেন স্থানীয়েরা। তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল জয়নগর-১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

দু’জনের মৃত্যুসংবাদ যায় বাড়িতে। নাতির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন বিকির ঠাকুমা। নাতিকে দেখে হাসপাতালেই অসুস্থ হয়ে পড়েন ৬০ বছরের মলিনা মণ্ডল। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান তিনি। প্রায় একই সঙ্গে তিন মৃত্যুর শোকস্তব্ধ এলাকা। পাড়ায় নববর্ষ উপলক্ষে অনুষ্ঠান ছিল। সে সব বাতিল করে দিয়েছেন উদ্যোক্তারা।

Advertisement

অন্য দিকে, দুর্ঘটনার পরেই গাড়ি রেখে পালিয়ে যান চারচাকার চালক। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। কী ভাবে এবং কার ভুলে দুর্ঘটনা হল খতিয়ে দেখছে তারা।

joynagar Deaths bike accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy