Advertisement
E-Paper

শতাধিক বোমা উদ্ধার সেই ভাটপাড়ায়, নিষ্ক্রিয় করতে ম্যাটাডরে করে নিয়ে গেল পুলিশ

ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৫০টি তাজা কৌটো বোমা। গোপন সূত্রে খবর পেয়ে নয়াবাজার এলাকায় শনিবার হানা দেয় ভাটপাড়া থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৩:১২
নিয়ে যাওয়া হচ্ছে বোমা।

নিয়ে যাওয়া হচ্ছে বোমা। — নিজস্ব চিত্র।

প্রচুর বোমা উদ্ধার হল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই বোমাগুলি ম্যাটাডরে করে নিয়ে যান বম্ব স্কোয়াডের কর্মীরা। কারা ওখানে বোমা রেখে গিয়েছে তা তদন্ত করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৫০টি তাজা কৌটো বোমা। পুলিশের তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নয়াবাজার এলাকায় শনিবার হানা দেয় ভাটপাড়া থানার পুলিশ। নয়াবাজার এলাকার একটি মাঠে একটি গর্তের ভিতর থেকে উদ্ধার হয় ওই বোমাগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। পৌঁছন বম্ব স্কোয়াডের কর্মীরাও। তাঁরা ওই এলাকা ঘিরে ফেলেন। এর পর বোমাগুলি ব্যাগে রেখে তা তোলা হয় ম্যাটাডরে। ওই বোমা বম্ব স্কোয়াডের কর্মীরা নিষ্ক্রিয় করবেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পুলিশ তল্লাশি চালায় আশপাশের এলাকাতেও। এই ঘটনার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও একাধিক বার বোমা উদ্ধার এবং বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে ভাটপাড়ায়।

Bhatpara bomb Bomb squad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy