Advertisement
E-Paper

Extra Marital Affair: গৃহবধূর সঙ্গে প্রেমের জেরে আত্মঘাতী যুবক! তরুণীকে মারধর, চুল কেটে ‘শাস্তি’ স্থানীয়দের

বৃহস্পতিবার সকালে ঠাকুরনগর রেলগেট এলাকায় বনগাঁ-শিয়ালদহ লাইনের উপরে সুজয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৮
এলাকায় উত্তেজনা

এলাকায় উত্তেজনা নিজস্ব চিত্র।

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক যুবক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, এই অভিযোগ তুলে এক গৃহবধূকে বেধড়ক মারধর করে তাঁর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এক গৃহবধূর সঙ্গে প্রায় সাত বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী যুবক সুজয় মজুমদারের (২৬)। বৃহস্পতিবার ভোররাতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সুজয়। গৃহবধূর কারণেই তিনি আত্মহত্যা করেছেন, এমন অভিযোগ তুলে মহিলাকে গাছে বেঁধে মারধর করেন এলাকাবাসী। তাঁর চুল কেটে নেওয়া হয়। পরিয়ে দেওয়া হয় জুতোর মালা।

বৃহস্পতিবার সকালে ঠাকুরনগর রেলগেট এলাকায় বনগাঁ-শিয়ালদহ লাইনের উপরে সুজয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় রেল পুলিশে। খবর পেয়ে রেল পুলিশ এসে দেহ উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ওই গৃহবধূর সঙ্গে এলাকার একাধিক ছেলের সম্পর্ক ছিল। সে কথা সম্প্রতি জানতে পারেন সুজয়। সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন।

মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাইঘাটা থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা গৃহবধূর শাস্তির দাবি তুলেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Gaighata Extra marital Affair Suicide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy