Advertisement
E-Paper

মহেশতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবক, পকসো আইনে রুজু মামলা

মত্ত অবস্থায় বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে বললে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ১৬:২৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার বিবেকানন্দ পার্কে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতের নাম রোহিত গোমস (২৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরের দশেকের ওই নাবালিকার বাবা এবং মা এলাকায় একটি দোকান চালান। সোমবার বিকেলে বাড়িতে একাই ছিল সে। সেই সুযোগে রোহিত মত্ত অবস্থায় বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে বললে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। রাতেই মাকে ঘটনার কথা বলে নির্যাতিতা। এর পর মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতেই রোহিতকে গ্রেফতার করে মহেশতলা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। মঙ্গলবার নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হয় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে।

rape arrest police Maheshtala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy