E-Paper

পুকুর বাঁচাতে পরিবেশ দিবসেই মিলিত প্রতিবাদ

বারুইপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের পাশে রেলের জমিতে কলপুকুর নামে বহু পুরনো ওই জলাশয়টি রয়েছে। স্থানীয়দের দাবি, কয়েক বছর ধরে একটু একটু করে সেটি বুজিয়ে ফেলা হচ্ছিল। জলাশয়ের এক দিকে একটি বড় ক্লাব রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০৮:৩০

— প্রতীকী চিত্র।

এলাকার ঐতিহ্যশালী একটি জলাশয় রক্ষায় আদালত পর্যন্ত গিয়েছিলেন বাসিন্দাদের একাংশ। কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশের পরেও জলাশয়টির রক্ষণাবেক্ষণে নজর দেয়নি প্রশাসন। রাজ্যে পালাবদলের পরে ফের সেই জলাশয় রক্ষায় পথে নামছেন এলাকার মানুষ। আজ, শুক্রবার পরিবেশ দিবসের দিনেই জলাশয় রক্ষায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

বারুইপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের পাশে রেলের জমিতে কলপুকুর নামে বহু পুরনো ওই জলাশয়টি রয়েছে। স্থানীয়দের দাবি, কয়েক বছর ধরে একটু একটু করে সেটি বুজিয়ে ফেলা হচ্ছিল। জলাশয়ের এক দিকে একটি বড় ক্লাব রয়েছে। সেই ক্লাব সংলগ্ন জলাশয়ের বড় অংশ মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে বলে অভিযোগ। এ ছাড়াও, জলাশয়ের বিভিন্ন প্রান্তে নিয়মিত আবর্জনা ফেলে ভরাট করার চেষ্টা হচ্ছিল বলে দাবি। এ সবের পরিপ্রেক্ষিতেই আন্দোলন শুরু করেন বাসিন্দারা। স্থানীয় প্রশাসনকে জানিয়ে কাজ না হওয়ায় আদালতে যান তাঁরা। ২০২৩ সালে ওই জলাশয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কোর্ট। কিন্তু অভিযোগ, তার পরে আবর্জনা কিছুটা সাফ করা ছাড়া তেমন কোনও পদক্ষেপ করা হয়নি।

এই পরিস্থিতিতে নতুন সরকারের কাছে কলপুকুর ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে ফের আন্দোলনে নামছেন বাসিন্দারা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শাখা বারুইপুর বিজ্ঞান কেন্দ্রের তরফে আজ পরিবেশ দিবসের দিনেই ‘ফিরিয়ে দাও কলপুকুর’ নামে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। অবৈধ ভাবে ভরাট হয়ে যাওয়া অংশের উপরে দাঁড়িয়েই সই সংগ্রহ ও প্রতিবাদ কর্মসূচি হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বারুইপুর বিজ্ঞান কেন্দ্রের সভাপতি কৌশিক মুখোপাধ্যায় বলেন, “ঐতিব্যবাহী কলপুকুরকে আগের অবস্থায় ফেরাতেই আমাদের এই লড়াই।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Baruipur protests Ponds Environmental awareness World Environment Day

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy