Advertisement
E-Paper

Rape accused arrested: ধর্ষণের অভিযোগে জেলে ছিলেন, জামিনে মুক্ত হয়েই ফের অভিযোগকারিণীকে ধর্ষণ, গ্রেফতার যুবক

১০ বছর আগে গ্রামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। তাঁর আট বছরের একটি মেয়েও রয়েছে। পরে স্বামী তাঁকে ছেড়ে চলে যান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৮:৩৩
 মঙ্গলবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

মঙ্গলবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। নিজস্ব চিত্র

এক তরণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠছিল উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাকসা গ্রামের অভিজিৎ বিশ্বাস নামের এক যুবকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই তরুণী। এই অভিযোগে জেল হয়েছিল তার। জামিনে ছাড়া পেয়ে ফের তরুণীকে ধর্ষণ করল ওই যুবক। তরুণীর অভিযোগের ভিত্তিতে ফের তাকে গ্রেফতার করেছে পুলিশ।

১০ বছর আগে গ্রামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। তাঁর আট বছরের একটি মেয়েও রয়েছে। পরে স্বামী তাঁকে ছেড়ে চলে যান। ওই তরুণীর সঙ্গে এলাকারই বাসিন্দা অভিজিতের সঙ্গে পরিচয় হয়। তাঁর অভিযোগ, অভিজিৎ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একধিক বার তাঁর সঙ্গে সহবাস করে। তিনি পুলিশের কাছে অভিজিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে অভিজিৎকে গ্রেফতার করে পুলিশ।

সম্প্রতি অভিজিৎ জামিনে মুক্ত হয়। তরুণীর অভিযোগ, সোমবার রাতে বাড়িতে একা থাকার সুযোগে তাঁকে ধর্ষণ করে সে।
সোমবার গভীর রাতে বাগদা থানায় আবার ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ওই তরুণীর অভিযোগ পেয়ে অভিজিৎকো গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। মঙ্গলবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

rape arrested
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy