E-Paper

বিরিয়ানির দোকান সরাতে ফের হুমকির নালিশ

এ দিন রাত পর্যন্ত ওই দোকান-মালিকের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ হলে খতিয়ে দেখা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৯:২৪
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটের ফল প্রকাশের দিন কয়েক পরে বনগাঁ শহরের কালীবাড়ি মোড় এলাকায় কালীমন্দিরের পাশে থাকা একটি বিরিয়ানির দোকান সরানোর জন্য মালিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল কয়েক জন যুবকের বিরুদ্ধে। রবিবার ফের ওই দোকান–মালিককে একই হুমকি শুনতে হয়েছে বলে অভিযোগ। তাঁর দাবি, দোকানে আসা যুবকেরা নিজেদের হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থক বলে জানায়।

পুলিশ জানিয়েছে, এ দিন রাত পর্যন্ত ওই দোকান-মালিকের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ হলে খতিয়ে দেখা হবে। দোকান-মালিক গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘বার বার হুমকি দেওয়া হচ্ছে মন্দিরের পাশ থেকে দোকান সরানোর জন্য। অথচ, এখানে মাংস কাটা হয় না। মন্দিরের দিক ঘিরেই দোকান চালানো হয়। পুলিশ দেখুক।’’ বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, “হিন্দুদের ভাবাবেগে আঘাত করে কাজ করা যাবে না।’’

স্থানীয় লোকজনের দাবি, যে হিন্দুত্ববাদী সংগঠনের কথা বলা হচ্ছে, তার কোনও অস্তিত্ব বনগাঁ শহরে নেই। আগের বার দোকানের নাম পরিবর্তনের দাবিও তোলা হয়েছিল। স্থানীয়দের একাংশও দোকানটি নিয়ে আগে আপত্তি তুলেছিলেন।

এলাকার ব্যবসায়ী সমিতি ও ক্লাব সংগঠনের একাংশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করেছে। স্থানীয় একটি ক্লাবের সভাপতি অনিমেষ তরফদার বলেন, “ওই দোকানটি অন্য কোথাও স্থানান্তরিত করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bangaon Biriyani Shop

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy