Advertisement
E-Paper

বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি! চাঞ্চল্য আমডাঙায়

সন্তোষপুর থেকে বাইক চালিয়ে ঘুরিগাছি গ্রামে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল নেতা। আমডাঙ্গার মথুরা এলাকায় তাঁর বাইক পৌঁছানের পরেই একদল দুষ্কৃতী হঠাৎই তাঁর বাইক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ০১:২৫
TMC leader Abu Toyeb.

তৃণমূল নেতা আবু তোয়েব। নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার আমডাঙায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম তৃণমূল নেতা আবু তোয়েব। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আমডাঙ্গার বোদাই পঞ্চায়েত এলাকায়। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, সন্তোষপুর থেকে বাইক চালিয়ে ঘুরিগাছি গ্রামে বাড়ি ফিরছিলেন ওই ত়ৃণমূল নেতা। আমডাঙ্গার মথুরা এলাকায় তাঁর বাইক পৌঁছানের পরেই একদল দুষ্কৃতী হঠাৎই তাঁর বাইক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় ওই ত়ৃণমূল নেতাকে উদ্ধার করে বারাসাতের একটি বেসরকরি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতলে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলবে বলে খবর।

কে বা কারা ওই ত়ৃণমূল নেতাকে গুলি করল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

TMC Gun Shot Amdanga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy